আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস উপলক্ষে শব্দ দূষণ বন্ধে পরিবেশ অধিদপ্তরের অভিযানে নারায়ণগঞ্জের সদর উপজেলায় শব্দ দূষণকারী ৪টি যানবাহন থেকে ৪ হাজার টাকা জরিমানা ধার্যপূর্বক আদায় করা হয়েছে।
বুধবার (২৯ এপ্রিল) দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার মো: আরিফ ইশতিয়াকের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়। এসময় ৪ টি হর্ণ জব্দ করা হয়।
অভিযানের সহায়তায় ছিলেন নারায়ণগঞ্জ জেলার সদর থানার পুলিশ এবং পরিবেশ অধিদপ্তর, নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের কর্মকর্তা সমম্বয়ে গঠিত একটি টীম। অভিযানে পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ রাসেল মাহমুদ প্রসিউকিশন প্রদান করেন। দূষণকারী কারখানা কিংবা প্রকল্পের বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।



































আপনার মতামত লিখুন :