News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬, ১৬ বৈশাখ ১৪৩৩

বন্দরে নিম্নাঞ্চলে জলাবদ্ধতা


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | বন্দর প্রতিনিধি প্রকাশিত: এপ্রিল ২৯, ২০২৬, ০৯:৩২ পিএম বন্দরে নিম্নাঞ্চলে জলাবদ্ধতা

গত কয়েকদিনের বৃষ্টিপাতের কারণে বন্দর উপজেলার নিম্ন অঞ্চল প্লাবিত হয়েছে। পয়ঃনিস্কাশন ব্যবস্থা না থাকার কারণে কলাগাছিয়া ইউনিয়নের বিভিন্ন রাস্তাঘাটে  তলিয়ে গিয়ে জলাবদ্ধতা দেখা দিয়েছে।

 
এছাড়াও বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের ঘারমোড়া, চর ঘারমোড়া, বুরুন্দী, ১নং মাধবপাশা, কান্দীপাড়া, হাজরাদী চাঁনপুর, শান্তিনগর, চর ধলেরশ্বরী, কলাগাছিয়া, মহনপুরসহ বিভিন্ন এলাকায় নতুন করে প্লাবিত হওয়ার খবর পাওয়া গেছে।

 
অতিমাত্রায় বৃষ্টিপাতের কারণে বন্দরে শীতলক্ষ্যা, ধলেরশ্বরী ও ব্রহ্মপুত্র নদীর পানি অনেকাংশ বৃদ্ধি পেয়েছে।

বিভিন্ন তথ্য সূত্রে জানা গেছে, বৈরী আবহাওয়ার কারণে অতিরিক্ত বৃষ্টিপাতে বন্দরে জনজীবন বিপর্যস্ত হয়ে পরেছে। ভারি বৃষ্টিপাতের কারণে দিনমজুর, কর্মজিবী ও শিক্ষার্থীরা মারাত্মক ভোগান্তি শিকার হয়েছে। বন্দরে অধিকাংশ রাস্তা ছিল ফাঁকা।

খাইরুল আলম পাশা জানান, এ সমস্যা অনেক দিনের। বৃষ্টি হলেই বাড়ি-ঘর সব তলিয়ে যায়। নামাজ পড়তেও যাওয়া যায়না। এই পানির কারণে মানুষের যে কত ভোগান্তি তা কেবল আমরা এলাকাবাসীই উপলদ্ধি করতে পারি।


ভুক্তভোগী শিখা আক্তার সায়মা জানান, সমস্যার কথা কি আর বলবো আমরা ৪/৫বছর ধরে এই জলাবদ্ধতায় আছি। বৃষ্টি হলেই রান্না ঘরে সব সময় পানি থাকে রান্নাও করতে পারিনা।