নারায়ণগঞ্জ শহরে অভিজাত এলাকা উত্তর চাষাঢ়া পঞ্চায়েত কমিটি ও উত্তরণ সামাজিক সংগঠনের উদ্যোগে এলাকাবাসীর সর্বিক সহযোগিতায় গুড়িয়ে দেওয়া হয়েছে চিহ্নিত অপরাধীদের পারিবারিক মাদার্স ক্লাবের মাদকের ডেরা।
এ ডেরাতে মাদক ক্রয়-বিক্রয় সেবন সহ নানা অপকর্ম সংগঠিত হতো। এলাকাবাসী অতিষ্ঠ হয়ে শুক্রবার সকাল থেকেই উচ্ছেদ অভিযান চালায়। জুম্মার নামাজের শেষে সকলে আলোচনার মাধ্যমে একত্রিত হয়ে এলাকায় মাইক যোগে ঘোষণা দেয় যে, চাষাড়া ল্যাব- এইড মোড় হতে রাস্তার শেষ পর্যন্ত কোন হকার থাকবেনা, কোন মাদকের স্পট থাকবেনা, কোন কিশোর গ্যাং থাকবে না, কোন অটো স্ট্যন্ড থাকবেনা, ইভটিজিং কঠোরভাবে প্রতিরোধ করা হবে, এমনকি যারা রাস্তা দখল করে বাড়ি নির্মাণ করেছে এলাকাবাসীর স্বার্থে তাদেরকে অবশ্যই জায়গা ছেড়ে দিতে হবে। আরো বলা হয় এই অভিযান সফল করার লক্ষ্যে নারায়ণগঞ্জের জেলা প্রশাসক ও পুলিশ সুপার এর পক্ষ্য থেকে সব ধরনের সহযোগিতার আশ^াস দেওয়া হয়েছে। চাষাড়া ল্যাব এইডের সামনে পথসভা সমাপ্তি করা হয়।
সভায় উপস্থিত ছিলেন পঞ্চায়েত কমিটির সাধারণ সম্পাদক আবুল হোসেন কামরান, মো. মিজানুর রহমান, নূরুল হুদা, বাংলাদেশ বিমানের প্রকৌশলী শেখ মাহবুবুর রহমান, টেক্সেস কমিশনার মুর্তুজা শরিফুল ইসলাম, লিটন সাহা, রঞ্জন সাহা, আব্দুল হালিম, রাজশাহী বিশ^বিদ্যালয়ের ছাত্রসংসদের সাবেক ছাত্র নেতা মোবারক হোসেন রানা প্রমুখ।






































আপনার মতামত লিখুন :