News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬, ১৫ বৈশাখ ১৪৩৩

সিদ্ধিরগঞ্জের ৮নং ওয়ার্ড বিএনপির আলোচনা সভা


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: এপ্রিল ২৮, ২০২৬, ১০:৩২ পিএম সিদ্ধিরগঞ্জের ৮নং ওয়ার্ড বিএনপির আলোচনা সভা

সিদ্ধিরগঞ্জের ৮নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গসংগঠনের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৮ এপ্রিল) বিকালে সিদ্ধিরগঞ্জের চৌধুরীবাড়ি বন্ধু কমিউনিটি সেন্টারে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

৮নং ওয়ার্ড বিএনপির সভাপতি ডিএইচবাবুলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন স্বাধীনের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সাবেক আহ্বায়ক মমতাজ উদ্দিন মন্তুু।

এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক সাগর প্রধান, যুগ্ম-আহ্বায়ক শেখ মোহাম্মদ অপু, ৮নং ওয়ার্ড বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মাসুম প্রধান, মহানগর স্বেচ্ছা সেবকদলের যুগ্ম-আহ্বায়ক ডালিম প্রধান, সিদ্ধিরগঞ্জ থানা শ্রমিক দলের ভারপ্রাপ্ত সভাপতি শামসুদ্দিন মিয়া, মহানগর জাসাসের সহ-সভাপতি আব্দুল্লাহ আল মুজিব, ৮নং ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি আবুল কাশেম মেম্বার, নাজিম উদ্দিন মেম্বার, আক্তার হোসেন, নুরুল ইসলাম নুরু, সিদ্ধিরগঞ্জ থানা তাঁতীদলের সভাপতি তাজুল ইসলাম ও মহানগর যুবদলের সাবেক যুগ্ম-সম্পাদক মঞ্জুরুল ইসলাম মুসা, তোফাজ্জল হোসেন, শিপন সহ আরো অনেকে।

এসময় প্রধান আলোচকের বক্তব্য মমতাজ উদ্দিন মন্তুু বলেন, বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী, আমাদের অভিভাবক দেশ নায়ক তারেক রহমান জাতীর উদ্দেশ্য, দেশের উদ্দেশ্য বক্তব্য দিয়েছেন। তিনি বাংলাদেশের সকল মহানগর, জেলা ও থানা পর্যায়ে বিএনপির নেতাকর্মীদের উদ্দেশ্য বলেছেন আপনারা চার মাস ধৈর্য সহকারে আমাকে সহযোগিতা করবেন।

ফ্যাসিস্ট হাসিনা দেশের সবকিছু শেষ করে দিয়ে গেছে, দেশকে শক্তিশালী করার জন্য, দেশকে সু-সংগঠিত করার জন্য সময়ের ব্যপার এই সময় তাকে দিতে হবে। কারন আমরা বিএনপির একজন কর্মী, এই দলকে আমরা ভালোবাসি, তাই আমাদের প্রধানমন্ত্রীর নির্দেশ মানতে হবে এবং যার যার অবস্থান থেকে সবাইকে ধৈর্য ধারন করতে হবে, তাহলেই আমরা বিএনপির একজন প্রকৃত কর্মী।

সভাপতির বক্তব্য ডিএইচবাবুল বলেন, গত একমাস যাবৎ ৮নং ওয়ার্ডে বিভিন্ন পর্যায়ে একটি কুচক্রী মহল সামাজিক মাধ্যমে আমাদের নেতাকর্মীদের বিরুদ্ধে কুরুচিপূর্ণ বক্তব্য দিচ্ছে। আমাদের ৮নং ওয়ার্ড বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক, চৌধুরীবাড়ী ব্যবসায়ী এসোসিয়েশনের সভাপতি মাসুম প্রধানকে নিয়ে যে ধরনের কুরুচিপূর্ণ বক্তব্য দিয়েছে আমরা ৮নং ওয়ার্ড বিএনপির এর তীব্র নিন্দা জানাই।

তিনি আরো বলেন, আমাদের জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক মামুন মাহমুদকে নিয়ে গাজী সেলিম যে ধরনের অশালীন ভাবে কথা বলেছেন আমরা তার তীব্র নিন্দা জানাই।