বন্দরে ২৫ পিছ ইয়াবা ট্যাবলেটসহ ২ মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
ধৃত মাদক ব্যবসায়ীরা হলো নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১৯ নং ওয়ার্ডের মদনগঞ্জ লক্ষারচর দক্ষিনপাড়া এলাকার মৃত সাইফ উদ্দিনের ছেলে মনির হোসেন (৪৮) ও ২০ নং ওয়ার্ডের মাহামুদনগর এলাকার চাঁন মিয়ার ছেলে মোস্তফা (৪৮)।
বন্দর থানার উপ পরিদর্শক মাসুদ রানা বাদী হয়ে ধৃত মাদক কারবারিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদক আইনে মামলা রুজু করেছে।
বুধবার (২৯ এপ্রিল) দুপুরে উল্লেখিত মাদক মামলায় আদালতে প্রেরণ করা হয়েছে। এর আগে গত মঙ্গলবার (২৮ এপ্রিল) রাতে বন্দর থানার মদনগঞ্জ লক্ষারচর এলাকায় অভিযান চালিয়ে উল্লেখিত ইয়াবা ট্যাবলেটসহ এদেরকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানিয়েছে, ধৃত মাদক কারবারিরা দীর্ঘ দিন ধরে মদনগঞ্জ লক্ষারচর ও মাহামুদনগর এলাকায় অবাধে ইয়াবা বিক্রি করে আসছিল। ধৃত মাদক ব্যবসায়ী মনির হোসেনের কাছ থেকে ১৫ পিছ ও অপর ধৃত মাদক কারবারি মোস্তফা কাছ থেকে ১০ পিছ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করতে সক্ষম হয়।







































আপনার মতামত লিখুন :