বন্দরে দিন দুপুরে জুয়া খেলার সময় নগদ টাকা ও ১ বান্ডিল তাসসহ ৩ জুয়াড়িকে গ্রেপ্তার করেছে পুলিশ| ধৃত জুয়াড়িরা হলো বন্দর উপজেলার বাগসরাইল এলাকার মৃত আব্দুল মান্নান মিয়ার ছেলে ডালিম (৫০) একই এলাকার মৃত হবি মিয়ার ছেলে হানিফ (৫৩) ও একই উপজেলার বাজুরবাগ এলাকার সিদ্দিক মিয়ার ছেলে মাহিম উদ্দিন (৬৫)|
এ ব্যাপারে বন্দর থানার উপ পরিদর্শক জহিরুল ইসলাম বাদী হয়ে ধৃত ৩ জুয়াড়ির বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় জুয়া আইনে মামলা দায়ের করেছে| ধৃতদের শুক্রবার ২৪এপ্রিল দুপুরে উল্লেখিত মামলায় আদালতে প্রেরণ করা হয়| এর আগে বৃহস্পতিবার ২৩ এপ্রিল বিকেল সাড়ে ৪টায় বন্দর উপজেলার বাগসরাইলস্থ জনৈক ইকবাল মিয়ার পুকুরপাড়ে ছাপড়া ঘরে অভিযান চালিয়ে জুয়া খেলার সময় নগদ টাকা ও তাসসহ এদেরকে গ্রেপ্তার করা হয়|
থানা পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃতরা দীর্ঘ দিন ধরে উল্লেখিত ছাপড়া ঘরে জুয়া খেলে আসছিল| গোপন সংবাদের ভিত্তিতে উল্লেখিত এলাকায় অভিযান চালিয়ে জুয়া খেলার নগদ ৬৭০ টাকা ও ১ বান্ডিল তাসসহ এদেরকে গ্রেপ্তার করা হয়|


































আপনার মতামত লিখুন :