নারায়ণগঞ্জ জেলা বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সভাপতি ও (নাসিক) ৬নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর সিরাজুল ইসলাম মন্ডলকে গ্রেফতার করা হয়েছে।
বৃহস্পতিবার ২৩ এপ্রিল বিকেল পৌঁনে ৫ টায় তার নিজ বাসা থেকে গ্রেফতার হন।
বিষয়টি নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হক। তিনি বলেন, সিরাজুল ইসলাম মন্ডলকে থানায় রাখা হয়েছে তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।
গ্রেফতারকৃত নেতা নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ ও আওয়ামী লীগ নেতা একেএম শামীম ওসমানের আস্থাভাজন। ছাত্র-জনতার ২০২৪ এর গণঅভ্যুত্থানের পর তার বিরুদ্ধে একাধিক বৈষম্যবিরোধী মামলা রুজু হয়েছে।

































আপনার মতামত লিখুন :