News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬, ১৩ বৈশাখ ১৪৩৩

বন্দরে ধারালো অস্ত্রসহ চার ছিনতাইকারী আটক


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | বন্দর প্রতিনিধি প্রকাশিত: এপ্রিল ২৬, ২০২৬, ০৮:৫৯ পিএম বন্দরে ধারালো অস্ত্রসহ চার ছিনতাইকারী আটক

কাশিপুরের এক ব্যবসায়ীকে অস্ত্রের মুখে জিম্মি করে নগদ ৫৫ হাজার টাকা ও মোবাইল সেট ছিনতাই করে পালানোর সময় স্থানীয় জনতা ৩টি ধারালো অস্ত্রসহ ৪ ছিনতাইকারীকে আটক করে পুলিশে সোর্পদ করেছে|

আটককৃতরা হলো বন্দর থানার আলীনগর এলাকার খোকন বেপারী ছেলে অপূর্ব (২২) একই এলাকার আয়নাল হক মিয়ার ছেলে মিনহাজ (১৭)একই থানার ১নং মাধবপাশা এলাকার আজিজুল মিয়ার ছেলে মোহন (২১) ও একই এলাকার রমজান আলী মিয়ার ছেলে বাপ্পী (১৮)|

এ ব্যাপারে ভুক্তভোগী কাউসার বাদী হয়ে বন্দর থানায় দ্রুত বিচার আইনে এ মামলা দায়ের করেন|

ধৃতদের রোববার ২৬ এপ্রিল দুপুরে উল্লেখিত মামলায় আদালতে প্রেরণ করা হয়েছে| এর আগে গত শনিবার ২৫ এপ্রিল রাত সাড়ে ৯টায় বন্দর থানার ফরাজিকান্দা কবরস্থান সংলগ্ন উপেজলা রোডে এ ঘটনাটি ঘটে|

এ ব্যাপারে বন্দর থানার ওসি গোলাম মুক্তার আশরাফ উদ্দিন জানান, আটককৃতদের বিরুদ্ধে থানায় দ্রুত বিচার আইনে মামলা দায়ের করা হয়েছে| পলাতক আসামিদের গ্রেপ্তারের জন্য পুলিশি অভিযান অব্যহত রয়েছে|