হোমিওপ্যাথিক চিকিৎসক ঐক্য ফোরাম, নারায়ণগঞ্জ এর উদ্যোগে ২৯ এপ্রিল বুধবার দুপুর ১২ টায় জেলা শিল্পকলা একাডেমীতে ডা. স্যামুয়েল হ্যানিম্যান ও অভিষেক ২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
সংগঠনের সভাপতি ডা. মো. দেলোয়ার হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন নারায়ণগঞ্জ সিভিল সার্জন ডা. আবুল ফজল মুশিউর রহমান (বাবু)।
তিনি বলেন, আজকের অনুষ্ঠানে উপস্থিত হোমিওপ্যাথিক চিকিৎসক সহ সংগঠনের পক্ষ থেকে আমার কাছে দাবী করেছেন হোমিওপ্যাথিক চিকিৎসকরা কোন ভাবে যেন হয়রানী শিকার না হন। আশা করি আমার জানামতে আপনারা আর হয়রানীর শিকার হবেন না।
প্রধান আলোচক তানজিম হোমিওপ্যাথি মেডিকেল কলেজ ও হাসপাতালের অধক্ষ্য ও হোমিওপ্যাথিক ডক্টরস লীগা বাংলাদেশ সোসাইটির সভাপতি ডা. মো. আশরাফুর রহমান বলেন, আজকে যেমন দূযোগ আবহাওয়া পরিস্থিতি ঠিক তেমনি হোমিওপ্যাথিক চিকিৎসকরা ভয়াবহ দুর্যোগ পরিস্থিতিতে মধ্যে রয়েছে। ২০২৩ সালে হোমিওপ্যাথিক চিকিৎসা কাউন্সিল গঠন করা হয়েছে। এর জন্য আলাদা আইন ও রয়েছে।
হোমিওপ্যাথিক চিকিৎসকদের নামের আগে ডা. লিখার বিষয় নিয়ে কেউ যেন অরাজকতা সৃষ্টি না করে এবং কেউ যেন হয়রানী শিকার না হন প্রধান অতিথির কাছে এই দাবী রাখেন।
বক্তব্য রাখেন লোকমান আহমেদ, হোমিওপ্যাথিক ডক্টরস লীগা বাংলাদেশ সোসাইটি যুগ্ম সম্পাদক ডা. মো. তারিকুল ইসলাম, ডা. মুজাফফর আহমদ বাবু ও সংগঠনের সিনিয়র সহ - সভাপতি ডাঃ মোঃ হানিফ মিঞা।
উপস্থিত ছিলো সংগঠনের সহ সভাপতি ডা. জোৎস্না আক্তার, ডা. মাহাবুব সারোয়ার, সাধারণ সম্পাদক ডা. মোহাম্মদ রোমান, যুগ্ম সাধারণ সম্পাদক ডা. রায়হান মাহমুদ পাটোয়ারী, সহ সাধারণ সম্পাদক ডা. মিনোয়ারা আক্তার, কোষাধ্যক্ষ ডা. সাইফুদ্দিন মিলন, সাংগঠনিক সম্পাদক ডা. নুরজাহান নীরা, সহ সাংগঠনিক সম্পাদক ডা. আশরাফুল ইসলাম, ডা. মো. হারুনুর রশীদ শামীম খান, প্রচার সম্পাদক ডা. লায়লা আক্তার, প্রকাশনা সম্পাদক ডা. মা মনি সাহা, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক ডা. সুনিতা দাস, প্রচার সম্পাদক ডাঃ লায়লা আক্তার, স্থায়ী সদস্য ডা. রোজিনা আক্তার, ডা. মো. জাহিদুল ইসলাম, সদস্য ডা. মৃতুৎঞ্জয় দও, ডা. রহিমা, ডা. নাজমা আক্তার, ডাঃ খালেদা আক্তার, ডা. জাকারিয়া মাহমুদ, নিপা নাজমীন, জান্নাতুল ফেরদৌস সহ অন্যান্য হোমিওপ্যাথিক চিকিৎবৃন্দ। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন ডা. মোহাম্মদ রোমান।









































আপনার মতামত লিখুন :