২০ মাসের বেশি সময়ের পর রাজধানী ঢাকায় দেখা গেছে নারায়ণগঞ্জ জেলা জাতীয় পার্টির সভাপতি ও বন্দর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান সানাউল্লাহ সানুকে| চব্বিশের গণঅভ্যুত্থানে আন্দোলনের বিরুদ্ধে অবস্থানে একাধিক মামলা আসামী হয়ে নারায়ণগঞ্জ ছাড়েন সানু| আত্মগোপন থাকা পর শনিবার ২৫ এপ্রিল জাতীয় পার্টির জেলা ও উপজেলা পর্যায়ে নেতাদের বর্ধিত সভায় জিএম কাদের সাথে দেখা গেছে সানুকে|
চব্বিশের গণঅভ্যুত্থানে ছাত্র-জনতা হতাহত ঘটনায় নারায়ণগঞ্জ একাধিক থানায় মামলায় আসামী হয়ে পলাতক রয়েছেন সানু| বন্দর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও জাতীয় পার্টির এমপিদের আস্থাভাজন হওয়া সুবাধে ক্ষমতাধর ছিলেন তিনি| যার কারণে একাধিকবার উপজেলা পরিষদের নির্বাচনে সানু চেয়ারম্যান প্রার্থী হওয়ার চেষ্টা তাকে বসানো হয়|
২০২৬ সালের এপ্রিলের শেষ পর্যায়ে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের দলকে চাঙ্গা করতে এবং তৃণমূল পর্যায়ে সাংগঠনিক তৎপরতা বাড়াতে জেলা ও উপজেলা পর্যায়ের নেতাদের নিয়ে বর্ধিত সভা ডেকেছেন| আওয়ামীলীগ নিষিদ্ধ ও পলায়নের পর জাতীয় পার্টিও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করেনি| যার কারণে চব্বিশের গণঅভ্যুত্থানের পর মামলা আসামী হওয়া নেতা-কর্মীরা এলাকায় ফিরতে পারেনি|
এক সময়ে ওসমান পরিবারের সন্তান প্রয়াত নাসিম ওসমানের হাত ধরে জাতীয় পার্টি প্রভাব বিস্তার ঘটে নারায়ণগঞ্জে| একাধিকবার এমপি হওয়ার সুবাদে জেলা ও মহানগর জাতীয় পার্টিতে একক নিয়ন্ত্রণে ছিলেন তিনি| ২০১৪ সালে ৩০ এপ্রিল মৃত্যু পর জাতীয় পার্টি জেলা মহানগরের নিয়ন্ত্রণে আসেন নাসিম ওসমানের ছোট ভাই সেলিম ওসমানের কাছে| কিন্তু তিনি এমপি হওয়া পর জাতীয় পার্টি তৃনমূল পর্যায়ে অসন্তোষ ছিলো সর্বত্রক|
২০২২ সালে জুন মাসে দীর্ঘ প্রায় দুই যুগ পর অনুষ্ঠিত হয় নারায়ণগঞ্জ জেলা ও মহানগর জাতীয় পার্টির সম্মেলন| জাতীয় পার্টির চেয়ারম্যান ও তৎকালীন জাতীয় সংসদের বিরোধীদলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদেরের উপস্থিতিতে সম্মেলনে সানুকে সভাপতি ও আবু নাইম ইকবালকে সাধারণ সম্পাদক করে জেলা জাতীয় পার্টির কমিটি ঘোষণা করা হয়| অপরদিকে মোদাসেরুল হক দুলালকে সভাপতি ও কাউন্সিলর আফজাল হোসেনকে সাধারণ সম্পাদক করে মহানগর জাতীয় পার্টির কমিটি ঘোষণা করা হয়|
এর আগে ১৯৯৯ সালে নারায়ণগঞ্জ জেলা ও শহর জাতীয় পার্টির সম্মেলন হয়েছিল| দলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মরহুম এইচ এম এরশাদের উপস্থিতিতে এবং প্রয়াত এমপি নাসিম ওসমানের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠিত সম্মেলনে রাইসুল হককে সভাপতি ও লিয়াকত হোসেন খোকাকে সাধারণ সম্পাদক করে জেলা এবং কমান্ডার মহিউদ্দিন আহমেদ দুলালকে সভাপতি ও আবুল খায়ের ভূইয়াকে সাধারণ সম্পাদক করে শহর জাতীয় পার্টির কমিটি ঘোষণা করা হয়েছিল|



































আপনার মতামত লিখুন :