News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা শুক্রবার, ১০ জুলাই, ২০২৬, ২৬ আষাঢ় ১৪৩৩

কুবা মসজিদের বর্ধিত অংশের নির্মাণ কাজ উদ্বোধন করলেন জাকির খান


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: জুলাই ১০, ২০২৬, ১০:০৪ পিএম কুবা মসজিদের বর্ধিত অংশের নির্মাণ কাজ উদ্বোধন করলেন জাকির খান

নারায়ণগঞ্জ সদর উপজেলার কাশিপুর মধ্যপাড়া কুবা মসজিদের বর্ধিত অংশের নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার ১০ জুলাই বাদ জুমা দোয়া ও মিলাদের মাধ্যমে এই নির্মাণ কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সভাপতি জাকির খান।

উদ্বোধন শেষে তিনি মসজিদের বিভিন্ন অংশ ঘুরে দেখেন এবং স্থানীয় মুরুব্বিদের সাথে কুশল বিনিময় করেন। এর আগে, জাকির খান কাশিপুর মধ্যপাড়া এলাকায় এসে পৌঁছালে স্থানীয় সর্বস্তরের জনগণ ফুলের পাপড়ি ছিটিয়ে তাকে উষ্ণ অভ্যর্থনা ও বরণ করে নেন।

মসজিদের এই উন্নয়নমূলক কাজের উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কুবা মসজিদের সভাপতি গোলাম সারোয়ার, সাধারণ সম্পাদক মো. আল-আমিন মিঠু, কোষাধ্যক্ষ মো. মাসুম এবং সহ-সভাপতি আমজাদ সরদার।

এছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের মধ্যে উপস্থিত ছিলেন কালাম মুন্সী, আনিসুর রহমান, জামান, আবু সাঈদ, শাহেনশাহ ভূঁইয়াসহ এলাকার সর্বস্তরের সাধারণ মানুষ এবং কাশিপুরের বিভিন্ন সামাজিক ও ধর্মীয় সংগঠনের নেতৃবৃন্দ।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে মসজিদের উন্নয়ন এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।