News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬, ২৯ আষাঢ় ১৪৩৩

বন্যার্তদের জন্য ত্রাণ সংগ্রহ করবে নারায়ণগঞ্জ ইসলামী আন্দোলন


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | প্রেস বিজ্ঞপ্তি প্রকাশিত: জুলাই ১৩, ২০২৬, ০৯:০৫ পিএম বন্যার্তদের জন্য ত্রাণ সংগ্রহ করবে নারায়ণগঞ্জ ইসলামী আন্দোলন

ইসলামী আন্দোলন বাংলাদেশ মহানগরের উদ্যোগে ১৩ জুলাই বিকাল ৪টা থেকে ডিআইটি চত্বরে চট্টগ্রাম সহ বিভিন্ন অঞ্চলের বন্যার্ত ও অসহায় মানুষের জন্য ত্রাণ সংগ্রহ কর্মসূচি পালন করা হয়।

ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগর সভাপতি মুফতি মাসুম বিল্লাহর সভাপতিত্বে উক্ত কর্মসূচিতে আরো উপস্থিত ছিলেন নগর সেক্রেটারি সুলতান মাহমুদ, ওমর ফারুক, দীনি সংগঠনের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম খান, মোস্তফা তালুকদার প্রমুখ নেতৃবৃন্দ।

মুফতি মাসুম বিল্লাহ বলেন, আমাদের কেন্দ্রীয় ও স্থানীয় টীম বন্যার্তদের মাঝে ইতিমধ্যে ত্রাণ বিতরণ কার্যক্রম পরিচালনা করছেন। তারা বন্যাকবলিত মানুষের দ্বারে দ্বারে গিয়ে সহযোগিতার হাত বাড়াচ্ছে। কাজেই তাদের নিকট আপনার সহযোগিতা আমরা যথাযথভাবে পৌঁছে দিতে বদ্ধপরিকর। আমাদের সকলের উচিত তাদের পাশে দাঁড়ানো।