News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬, ২৯ আষাঢ় ১৪৩৩

অপরাধীদের সর্তক করল বিএনপি


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: জুলাই ১৩, ২০২৬, ১০:১২ পিএম অপরাধীদের সর্তক করল বিএনপি

নারায়ণগঞ্জের অপরাধীদের জন্য সর্তক বার্তা দিলেন মহানগর বিএনপির আহবায়ক ও নাসিকের প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান। বিএনপির সরকার দ্রুত সময়ে মধ্যে চাঁদাবাজি, টেন্ডারবাজি, মাদক ব্যবসা, ভূমি দখল ও সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠিন পদক্ষেপ নিতে যাচ্ছে। জনগণের দেশে কোন অপরাধীদের ঠাঁই দেয়া হবে না জানিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সম্প্রতি ঘটে যাওয়া নিয়ে কঠোর হচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী।

নারায়ণগঞ্জ হোসিয়ারি সমিতি প্রাঙ্গণে প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আয়োজনে ২৭টি ওয়ার্ড ও বন্দর উপজেলায় বৃক্ষরোপন কর্মসূচী উদ্বোধন ও বিতরণ অনুষ্ঠানে তিনি এমন তথ্য দিয়ে সতর্ক করেন।

এ সময় সাখাওয়াত হোসেন দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, কেউ চাঁদাবাজি টেন্ডারবাজি মাদক ব্যবসা ভূমি দখল বিষয়ে আপনারা যাবেন না। আমি আপনাদের সতর্ক করছি, সরকার কিন্তু কঠিন পদক্ষেপ গ্রহণ করতে যাচ্ছেন। এখানে যদি আমিও কোন অপরাধে জড়িত হই, আমাকে ছাড় দিবে না। তাই আপনারা সাবধান, সাধু সাবধান। আমরা আমাদের দেশের মানুষের জন্য চিন্তা করবো।

তিনি বলেন, আমাদের গুনগত পরিবর্তন করার জন্য আমাদের নেতা তারেক রহমান চেষ্টা করে যাচ্ছেন। গুনগত পরিবর্তন কি আওয়ামীলীগ যা করতেন সেটা যেন আমরা না করি। অনেক কথা আসছে, একটা দল বিএনপিকে, ছাত্রদলকে, যুবদলকে বির্তক করার চেষ্টা করছে। সেই বির্তকদের নিয়ে এমন কিছু করবো না তাকে সুযোগ করে দিবো। গুপ্ত থেকে আমাদের সকলকে সাবধানে থাকতে হবে।

নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য আবুল কালাম বলেন, সাম্প্রতিক ঘটনাগুলো উদ্বেগজনক হলেও আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে। ভবিষ্যতে পরিস্থিতির আরও উন্নতি হবে বলে আমরা আশাবাদী। ইতোমধ্যে বিএনপি সরকার সন্ত্রাস চাঁদাবাজ দখলবাজী ও মাদক ব্যবসা নিয়ে জিরো টরালেন্স ঘোষনা করেছেন।

প্রসঙ্গত ২৪ এর ৫ আগষ্টের পর থেকে নারায়ণগঞ্জের আইন-শৃঙ্খলা পরিস্থিতি যেন কিছুতেই উন্নতি হচ্ছে না। একের পর এক খুন, ছিনতাই, ডাকাতি, মাদক বিস্তার, প্রকাশ্যে হামলা শহর ও শহরতলী সাধারণ মানুষের মধ্যে আতঙ্কগ্রস্ত করে তুলছে। বাড়ি থেকে ডেকে নিয়ে ফতুল্লা ও বন্দরে হত্যাকান্ডে ভয়ে আক্রান্ত ভুক্তভোগীরা। বিশেষ করে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের ওপর হামলা তাদের ভাবিয়ে তুলেছে। অবস্থা এমন পর্যায়ে গেছে, মানুষ এখন দিনে বের হতেও ভয় পাচ্ছেন।

বিএনপির সরকার গঠনের পর পরই নারায়ণগঞ্জের বিভিন্ন জায়গায় আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের ওপর ছয়টি হামলার ঘটনা ঘটেছে। এতে আসামীদের গ্রেপ্তার করা হলেও মূলহোতারা এখনো ধরা ছোয়া বাহিরে রয়েছে। এর মধ্যে আলোচিত রয়েছেন গত ৫ মে শহরের বোয়ালিয়া খাল লিচুবাগ এলাকায় মাদকবিরোধী অভিযান ও ওয়ারেন্টভুক্ত আসামি ধরতে গিয়ে র‌্যাব সদস্যরা হামলার শিকার হন। এসময় দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের আঘাতে তিন র‌্যাব সদস্য গুরুতর আহত হন। পরে যৌথবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ মাদক ও দেশীয় অস্ত্র উদ্ধারসহ ১৩ জনকে আটক করা হয়। একই দিন গভীর রাতে রূপগঞ্জের চনপাড়া পুনর্বাসন কেন্দ্র এলাকায় পুলিশের গাড়ি থেকে একাধিক মামলার আসামি শামীমকে ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটে। পরে ওই ঘটনায় জড়িত ১৩ জনকে গ্রেফতার করা হয়।

এর আগে গত ৩০ এপ্রিল বন্দরের পুরান বন্দর এলাকায় ছিনতাইয়ের অভিযোগ তদন্তে গিয়ে সংঘবদ্ধ হামলার শিকার হন পুলিশ সদস্যরা। হামলায় এক কনস্টেবলের আঙুল বিচ্ছিন্ন হয়ে যায় এবং সরকারি অস্ত্র ছিনিয়ে নেওয়ার ঘটনাও ঘটে। এই ঘটনার আগে একইভাবে গত ১৫ মার্চ শহরের উকিলপাড়া রেললাইন এলাকায় দুই পুলিশ সদস্যকে মারধরের ঘটনা ঘটে। পরে রাতেই অভিযানে নেমে অভিযুক্ত দুজনকে গ্রেফতার করে পুলিশ। এর এক সপ্তাহে আগে গত ৯ মার্চ ভোরে শহরের নিতাইগঞ্জ এলাকায় শীতলক্ষ্যা পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এএসআই) লুৎফর রহমানকে কুপিয়ে তার অস্ত্র ছিনিয়ে নেয় দুর্বৃত্তরা। পরবর্তীতে বন্দর থেকে অস্ত্র উদ্ধার করে পুলিশ।

নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপারের কার্যালয়ের তথ্য অনুযায়ী, চলতি বছরের প্রথম চার মাসে নারায়ণগঞ্জে ৩৯টি হত্যাকা- সংঘটিত হয়েছে। একই সময়ে চুরির ঘটনা ঘটেছে ১০৭টি, ছিনতাই ২৯টি এবং ডাকাতি ২০টি। নারী নির্যাতনের ঘটনা ঘটেছে ১০৪টি। শুধু এপ্রিলেই ১১টি হত্যাকা-, ২৩টি চুরি, ১০টি ডাকাতি ও ছয়টি ছিনতাইয়ের ঘটনা রেকর্ড করা হয়েছে। এর বাইরে ধর্ষণ ও নারী নির্যাতনের একাধিক অভিযোগও রয়েছে।

নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য আবুল কালাম বলেন, সাম্প্রতিক ঘটনাগুলো উদ্বেগজনক হলেও আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে। ভবিষ্যতে পরিস্থিতির আরও উন্নতি হবে বলে আমরা আশাবাদী।