বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও নারায়ণগঞ্জ মহানগরীর আমীর মাওলানা আবদুল জব্বার বলেছেন, নারায়ণগঞ্জের আইন-শৃঙ্খলা পরিস্থিতি খুবই ভয়াবহ। রোডে-ঘাটে ১০ টার পর লোকজন বের হতে চায় না। কেউ সাহস করে বের হলেও ছিনতাইয়ের শিকার হচ্ছেন।
সোমবার (১৩ জুলাই) বিকেলে গণভোটের গণরায়: জাতীয় ঐক্য ও নতুন বাংলাদেশের অভিযাত্রা" শীর্ষক সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব কথা বলেন। এদিন শহরের হিমালয় চাইনিজ রেস্টুরেন্টে জেলা ১১ দলীয় ঐক্যের উদ্যোগে এ সেমিনারের আয়োজন করা হয়।
আবদুল জব্বার বলেন, ফুটপাতের পরিস্থিতি ঢাক-ঢোল বাজিয়ে সিটি কর্পোরেরেশন জেলা প্রশাসন শুরু করেছিলো। কিন্তু আমরা দেখলাম যেই লাউ সেই কদু। আমি সেই সময় বলেছিলাম হয়তোবা কয়দিন পর কার পকেটে দাম বাড়িয়ে আবার পুনরায় বসে। আসলে প্রশাসক সাহেব সেদিন বসেছিলেন সেদিন থেকেই যদি পরিকল্পনা গ্রহণ করতেন তাহলে শহরের মধ্যেই হকারদের জন্য স্থায়ী ব্যবস্থা করে দেয়ার সুযোগ হতো। কিন্তু সেটা না করে এখন ইঁদুর বিড়াল খেলা চলছে।
তিনি আরও বলেন, আমাদের দেখানো হচ্ছে জিউস পুকুর পরিস্কার করে সবকিছু করে ফেলছি। মানুষ এগুলো বুঝে। তিনি মাঝে মাঝে তারেক জিয়া আমাকে পরীক্ষা করার জন্য দিয়েছে। আসলে জনগণের অর্থ করে উনি সিটি কর্পোরেশনের নির্বাচনে দাঁড়াবেন এটা যদি পরীক্ষা করে তাহলে বৈষম্য রয়েই গেলো। এ ধরনের বৈষম্য ও নাটক বাদ দিয়ে সারাদেশে স্থানীয় সরকারের নির্বাচনের দাবী করছি।




































আপনার মতামত লিখুন :