News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬, ২৯ আষাঢ় ১৪৩৩

নিহত জিলানী ও মাসুদের পরিবারকে অনুদান নাসিকের


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: জুলাই ১৩, ২০২৬, ০৯:৪৩ পিএম নিহত জিলানী ও মাসুদের পরিবারকে অনুদান নাসিকের

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ময়লার ট্রাকে চাপা পড়ে নিহত হওয়া যুবদল ও ছাত্রদলের দুই কর্মী আব্দুল কাদির জিলানী ও মাসুম বিল্লাহ এর পরিবারের হাতে আর্থিক অনুদান তুলে দিয়েছেন নাসিক প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান। সেই সাথে নিহত এই পরিবার থেকে জিলানীর স্ত্রী সোহানা এবং মাসুম বিল্লাহ এর বাবা বাদশা মিয়াকে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনে চাকরিতে নিয়োগ দেওয়া হয়েছে।

সোমবার ১৩ জুলাই দুপুরে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন কার্যালয়ে অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান নিহতদের পরিবারের সদস্যদের হাতে ১০ লাখ টাকা করে মোট ২০ লাখ টাকার চেক তুলে দিয়েছেন।

অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান বলেন, এই দুর্ঘটনার কারণে এই দুইটা পরিবার যেভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে সেটি টাকা বা অন্য কিছু দিয়ে পরিশোধ করা সম্ভব না। আমরা চেষ্টা করেছি ছেলে দুটির মধ্যে একজন আমার সাথে জেলে ছিলো। দু:সময় পেরিয়ে এই সময়ে এসে পরিবার গুলো ক্ষতিগ্রস্ত হয়েছে আমরা সিটি কর্পোরেশন তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি। দুই পরিবারকে আর্থিক সহযোগিতা এবং দুইজনকে চাকরি ব্যবস্থা করে দিয়েছি। এতে করে তারা কিছুটা হলেও সেই দোর্দশা লাগব করতে পারবে। আমরা সিটি কর্পোরেশনের পক্ষ থেকে এই দুটি পরিবারের পাশে থাকবো।

এ সময় দুই পরিবারের সদস্যরা সহ জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি সহ নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

গত ৯ জুন জালকুড়ি দশপাইপ এলাকায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) একটি বর্জ্যবাহী ট্রাকের চাপায় মোটরসাইকেল আরোহী ফতুল্লা ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল কাদির জিলানী (২৬) এবং কুতুবপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড যুবদলের প্রচার সম্পাদক মো. মাসুম বিল্লাহ (২৭) মারা যান।