News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা শনিবার, ০১ আগস্ট, ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩

নারায়ণগঞ্জে পাটোয়ারীকে অবাঞ্চিত ঘোষণা তেলাপোকার সাথে তুলনা


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: আগস্ট ১, ২০২৬, ০৯:৩৬ পিএম নারায়ণগঞ্জে পাটোয়ারীকে অবাঞ্চিত ঘোষণা তেলাপোকার সাথে তুলনা

এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারিকে নারায়ণগঞ্জে অবাঞ্চিত ঘোষণা করে, এনসিপি নেতাদের তেলাপোকা ছারপোকার সাথে তুলনা করে পা দিয়ে পিসিয়ে মারা উচিত বলে মন্তব্য করেছেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ফতেহ মোহাম্মদ রেজা রিপন। এ সময় তিনি নাসির উদ্দিন পাটোয়ারিকে বাটপার বলেও আখ্যায়িত করেন।

শনিবার ১ আগস্ট বিকেল ৪টায় শহরের মিশনপাড়া এলাকায় হোসিয়ারি অ্যাসোসিয়েশনের সামনে প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে কটুক্তির প্রতিবাদে মহানগর বিএনপির উদ্যোগে আয়োজিত বিক্ষোভ মিছিলের পূর্বে সংক্ষিপ্ত সমাবেশে তিনি এমন মন্তব্য করেছেন।

রেজা রিপন বলেন, তারেক রহমান সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সন্তান। বর্তমান প্রধানমন্ত্রী তিনি। পৃথিবীর ইতিহাসে এমন তিন প্রজন্ম ধরে রাষ্ট্রনায়ক হওয়ার ইতিহাস নেই। সেই তারেক রহমানকে নিয়ে যদি কিছু তেলাপোকা, ছাড়পোকারা কিছু বলে, তাহলে আমাদের উচিত তাদেরকে পা দিয়ে পিসিয়ে মেরে ফেলা।

নাসিরকে বাটপার আখ্যায়িত করে তিনি বলেন, এই বাটপার নাসির উদ্দিন পাটোয়ারি কোথায় ছিলো গত ১৫ বছর? আমার কাছে ছবি আছে সে আরএফএল কোম্পানির সেলফ এক্সিকিউটিভ হিসেবে চাকরি করছে। সে ছবি আমার কাছে আছে। সে লজিং মাস্টার ছিলো। আসিফ মাহমুদ থেকে শুরু করে নাহিদ, সারজিস, হাসনাত আব্দুল্লাহ সহ প্রত্যেকে ৫আগস্টের আগে তারা কোথায় ছিলো? তারা সবাই আওয়ামী লীগের লুঙ্গির নিচে ছিলো। ছাত্রলীগের লুঙ্গির নিচ থেকে বের হয়ে এখন বড় বড় কথা বলে। ১৭ বছর আমাদের এই সকল নেতাকর্মীদের জেল, জুলুম, বিনিদ্র রাত্রিযাপন, ত্যাগের ইতিহাস সেগুলোর কথা চিন্তা করলে তোদের তো হাওয়ায় উড়ে যাওয়ার কথা। তোরা আবার বড় বড় কথা বলিস কি করে রে শয়তান। কোথায় আগরতলা আর কোথায় চকির তলা। নাসির উদ্দিন পাটোয়ারীকে আমি নারায়ণগঞ্জ মহানগর বিএনপির পক্ষ থেকে অবাঞ্চিত ঘোষণা করলাম। সে যদি ভবিষ্যতে নারায়ণগঞ্জে আসার দুঃসাহস দেখায় তাদেরকে আমরা প্রতিহত করবো।

মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপুর সভাপতিত্বে সংক্ষিপ্ত সমাবেশে আরো বক্তব্য রাখেন, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন আনু, ফতেহ মোহাম্মদ রেজা রিপন, সদস্য অ্যাডভোকেট রফিকুল ইসলাম, মাসুদ রানা, আওলাদ হোসেন, সদর থানা স্বেচ্ছাসেবক দলের সভাপতি জাকির হোসেন সহ অন্যান্য নেতৃবৃন্দরা।