নারায়ণগঞ্জে বিদ্যুতের প্রি-পেইড মিটার স্থাপন করতে এনে গণপ্রতিরোধের আহবান জানিয়েছে ‘নাগরিক অধিকার ফোরাম’। ২৪ জুলাই শুক্রবার নারায়ণগঞ্জ শহর ও শহরতলীর বিভিন্ন মসজিদে জুমআর নামাজে ফোরামের একটি লিখিত বক্তব্য পাঠ করে শোনানো হয়। এতে বলা হয়, বাসা বাড়িতে ডিজিটাল মিটার থাকার পরেও শুধুমাত্র ঠিকাদারদের মুনাফার কারণে প্রি পেইড মিটার লাগানো হচ্ছে। এতে গ্রাহকদের কোন সুবিধা নাই বরং অসুবিধা। বিশেষ করে সার্ভার ডাউন হয়ে গেলে লাইন বিচ্যুতি, নানা ধরনের হিডেন চার্জ সহ ভোগান্তি রয়েছে। তাই প্রি পেইড মিটার লাগাতে আসলে যেন গণ প্রতিরোধ করা হয়।’ এখানে নাগরিক অধিকার ফোরামের আহবায়ক অ্যাডভোকেট মাহাবুবুর রহমান ইসমাইলের মোবাইল নাম্বার দেওয়া হয়।
এর আগে ২১ জুলাই নারায়ণগঞ্জ ডিপিডিসি অফিসের সামনে সমাবেশ হয়। সখানে বক্তারা বলেন, কোনো গার্মেন্ট শ্রমিক কাজে যোগ দিয়েই বেতন পান না, কোনো রিকশাচালক গন্তব্যে পৌঁছে না দিয়েই ভাড়া দাবি করেন না, তেমনি কোনো সেবা ব্যবহারের আগে তাঁর বিল পরিশোধ করা সম্পূর্ণ অযৌক্তিক। নারায়ণগঞ্জে প্রি-পেইড মিটার স্থাপন বন্ধ করতে হবে, আগে স্থাপন করা প্রি-পেইড মিটার খুলে পোস্ট-পেইড মিটার ফিরিয়ে দিতে হবে। অন্যথায় প্রয়োজনে হরতালের মতো কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।
তারা মিটার লাগাতে এলে গণপ্রতিরোধের হুঁশিয়ারি দেন বক্তারা। আগে স্থাপিত প্রি-পেইড মিটারের গ্রাহকরা বলেছেন, ‘প্রি-পেইড মিটার হয়রানির নামান্তর।



































আপনার মতামত লিখুন :