নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়া এলাকার কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত শিবিরের সাংস্কৃতি অনুষ্ঠানে পটকা (আতশবাজি) নিক্ষেপ করে নাশকতা করতে চেয়েছিলো দুইজন। শহীদ মিনারের পাশ^বর্তী প্রান্তিক পেট্রোল পাম্প থেকেই এই নাশকতা সৃষ্টির চেষ্টা করা হয়। সরাসরি সুযোগ না পেয়ে শহীদ মিনারের দেয়ালের ওপারে থাকা পেট্রোল পাম্প থেকেই পটকা (আতশবাজি) মেরে নাশকতা করে জনমনে আতঙ্কা সৃষ্টি করা হয়।
এই ঘটনার সাথে সাথে দুইজনকে আটক করা হয়। তারা হলেন ফতুল্লা গাবতলী নতুন বাজার এলাকার শাহ আলম সরকারের ছেলে লোকমান সরকার টিপু ও সোনারগাঁয়ের নাজিরপুর দড়িকান্দি এলাকার গোলজার হোসেনের ছেলে মোখলেছুর রহমান। এরপর আটককৃতদের সিসি টিভি ফুটেজের মাধ্যমে সত্যতা যাছাই করে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। সেই সাথে সেই মামলায় তাদের গ্রেফতার করা হয়।
দুইজ
এ বিষয়ে নারায়ণগঞ্জ মহানগর ইসলামী ছাত্রশিবিরের সভাপতি অমিত হাসান বলেন, আমরা ঐতিহাসিক জুলাই অভ্যুত্থানের ২য় বর্ষপূর্তি উপলক্ষে ‘জুলাই জাগরণ সাংস্কৃতিক সন্ধ্যা’র আয়োজন করি। অনুষ্ঠান চলাকালিন সময়ে হঠাৎ করে একটি বোমা সাদৃশ্য বস্তুর বিস্ফোরণ হয়। তবে আমাদের মধ্যে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। আমরা অনুষ্ঠানের কার্যক্রম সুন্দরভাবেই সম্পন্ন করেছি।
তিনি আরও বলেন, অনুষ্ঠান চলাকালিন সময়ে শহীদ মিনারের পাশে থাকা পেট্রোল পাম্প থেকেই আমাদের পোগ্রমের মাঝখানে পটকা (আতশবাজি) নিক্ষেপ করা হয়। যাতে বিকট আওয়াজ হয়। জনমনে আতঙ্ক সৃষ্টি হয়। বিস্ফোরণের পরপরই আমাদের কয়েকজন ভাই সাথে সাথে দৌড়ে গিয়ে একজনকে আটক করে। পরে তার ফোনকলে আসা আরেকজনকে আটক করা হয়। তাদেরকে পুলিশের হাতে সোপর্দ করা হয়েছে।
অমিত বলেন, তাদের আটক করার পর সিসি টিভি ফুটেজের মাধ্যমে তাদের সত্যতা যাছাই করা হয়। সেই সাথে এই ঘটনায় মামলা দায়ের করেছি। সেই মামলায় তাদের গ্রেফতার করা হয়েছে।
নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুর রহমান বলেন, একটা উন্নতমানের আতশবাজি যেটা শুধু বিকট শব্দ হয় কোনো স্পিন্টার থাকে না এরকমই একটা বস্তু ফুটানো হয়। এই ঘটনায় দুইজনকে আটক করে আমাদের হাতে সোপর্দ করেছিলো। আমরা ঘটনার ভিডিও ফুটেজ দেখে জিজ্ঞাসাবাদ করে যাছাই বাছাই করে দেখছি। এই ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। সেই সাথে দুইজনকে গ্রেফতার করা হয়েছে।


































আপনার মতামত লিখুন :