News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা শনিবার, ২৫ জুলাই, ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩

হকার পুনর্বাসনের সরানো হচ্ছে রেললাইনের পাশের সড়কের আবর্জনা


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: জুলাই ২৫, ২০২৬, ১০:০৩ পিএম হকার পুনর্বাসনের সরানো হচ্ছে রেললাইনের পাশের সড়কের আবর্জনা

নগরীর বঙ্গবন্ধু সড়কের ফুটপাতে বসা হকারদের স্থানান্তর ও পুনর্বাসনের উদ্যোগ নিয়েছেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান। তাদেরকে ২নং রেল গেট হতে চাষাঢ়া পর্যন্ত রেল সড়কের পাশে জায়গাতে পুনর্বাসনের লক্ষ্যে ইতোমধ্যে ওই এলাকাটি পরিদর্শন করেছেন তিনি। সেই লক্ষ্যে এসব স্থানে থাকা ময়লা আবর্জনা পরিষ্কারের উদ্যোগ নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার ২৩ জুলাই সকালে সরেজমিনে ঘুরে উকিলপাড়া রেললাইন এলাকায় দীর্ঘ সময় জমে থাকা ময়লা আবর্জনা পরিস্কার করতে দেখা গেছে।

স্থানীয়রা জানান, বুধবার সিটি কর্পোরেশন থেকে এসব স্থান থেকে অবৈধ স্থাপনা সরিয়ে দেওয়া হয়েছে। এখানে দীর্ঘ সময় ধরে ময়লা আবর্জনা জমে ছিল। বৃহস্পতিবার থেকে সেই আবর্জনা সরিয়ে নেওয়ার কাজ শুরু করা হয়েছে। এই স্থানে ফুটপাতের হকারদের বসার ব্যবস্থা করা হবে বলে আমরা শুনতে পেয়েছি। সিটি কর্পোরেশনের প্রশাসক কিছুদিন আগে এসব জায়গা পরিদর্শন করে গিয়েছেন সেই সময় তিনি জানিয়ে গিয়েছিলেন এখানে হকারদের বসার ব্যবস্থা করে দেওয়া হবে। যদি এমনটা হয় তাহলে হয়তো ভালই হবে।

এদিকে হকারদের ভাষ্যমতে, ওই এলাকায় যদি হকারদের স্থানান্তর করা হয় তাহলে ট্রেনের কারণে এখানে দুর্ঘটনার ঝুঁকি থাকে। এমন ঝুঁকিপূর্ন জায়গায় আমাদের বসার ব্যবস্থা করে দেওয়া হলে যদি এখানে কেনাকাটা করতে এসে কেউ ট্রেনে কাটা পড়ে মারা যায় তাহলে এর দায় কে নিবে।

উল্লেখ্য, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক হিসেবে দায়িত্ব নেওয়ার পর অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন গত ১৪ এপ্রিল নগরীর ফুটপাত থেকে অবৈধ হকার উচ্ছেদের কর্মসূচি ঘোষণা করেন। ওই কর্মসূচিতে দলমত নির্বিশেষে সকলের অংশ নিয়েছিলো। সেদিন হকাররাও সেচ্ছায় ফুটপাত থেকে সরে গিয়েছিলেন। কিন্তু সপ্তাহ না ঘুরতেই নগরীর ফুটপাত আবার পুরনো রূপে ফিরে আসে। যদিও সিটি কর্পোরেশন থেকে ফুটপাতের হকার উচ্ছেদে নিয়মিত অভিযান পরিচালিত হচ্ছে কিন্তু অভিযানের সময় শেষ হলেই আবারো দ্বিগুন হয়ে ফুটপাতে ফিরে আসছে এসব হকাররা।