News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা শনিবার, ০১ আগস্ট, ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩

বন্দরে বিশেষ অভিযানে ইয়াবাসহ শহিদুল গ্রেপ্তার


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | বন্দর প্রতিনিধি প্রকাশিত: আগস্ট ১, ২০২৬, ০৯:৩৯ পিএম বন্দরে বিশেষ অভিযানে ইয়াবাসহ শহিদুল গ্রেপ্তার

বন্দরে বিশেষ অভিযানে ৮০ পিছ ইয়াবা ট্যাবলেটসহ শহিদুল ইসলাম (৩০) নামে মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে ধামগড় ফাঁড়ি পুলিশ।

গ্রেপ্তারকৃত মাদক কারবারি শহিদুল ইসলাম বন্দর থানার ফুলহর এলাকার ডা. আজিজুল হকের ছেলে।

ইয়াবা ট্যাবলেট উদ্ধারের ঘটনায় ধামগড় ফাঁড়ি উপ-পরিদর্শক মাহমুদ আলম বাদী হয়ে ধৃত মাদক কারবারী বিরুদ্ধে বন্দর থানায় মাদক আইনে মামলা রুজু করেছে।

ধৃতকে উল্লেখিত মাদক মামলায় শনিবার (১ আগস্ট) দুপুরে আদালতে প্রেরণ করেছে পুলিশ।

এর আগে গত শুক্রবার (৩১ জুলাই) রাত সাড়ে ১০টায়  বন্দর থানার ফুলহরস্থ রমুর বাড়ীর সামনে পাঁকা রাস্তার উপরে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।