News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা শনিবার, ২৫ জুলাই, ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩

মিছিলের প্রস্তুতি সিদ্ধিরগঞ্জে যুবলীগ ছাত্রলীগের ৫৮ আসামী


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি প্রকাশিত: জুলাই ২৫, ২০২৬, ০৫:৪৭ পিএম মিছিলের প্রস্তুতি সিদ্ধিরগঞ্জে যুবলীগ ছাত্রলীগের ৫৮ আসামী

‎নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ব্যানারে সরকারবিরোধী মিছিলের প্রস্তুতি ও রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে ১৮ জনের নাম উল্লেখ করে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করা হয়েছে। একই মামলায় অজ্ঞাত আসামি হিসেবে আরও ৩০-৪০ জনকে রাখা হয়েছে। 

‎বৃহস্পতিবার (২৩ জুলাই) রাতে সিদ্ধিরগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মাসুম বিল্লাহ বাদী হয়ে মামলাটি দায়ের করেন। এবং উক্ত মামলায় ইতোমধ্যে মামলায় মাসুদ মিয়া (২৮) ও রাহুল (২৫) নামে দুইজনকে গ্রেফতার করা হয়েছে।

‎মামলার এজাহারভুক্ত আসামিদের মধ্যে রয়েছেন সিদ্ধিরগঞ্জ থানা তাঁতী লীগ সভাপতি লিটন,স্বেচ্ছাসেবক লীগ নেতা জহির, সিদ্ধিরগঞ্জ ইউনিয়ন যুবলীগের সভাপতি নজরুল ইসলাম ও থানা ছাত্রলীগ নেতা হাবিবুর রহমান হাবিব প্রমুখ। 

‎মামলার এজাহারে বলা হয়, গত ২২ জুলাই সকালে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, সিদ্ধিরগঞ্জের মাদানীনগর এলাকায় নিষিদ্ধ ঘোষিত সংগঠনের নেতাকর্মীরা সরকারবিরোধী মিছিল ও স্লোগান দেওয়ার উদ্দেশ্যে জড়ো হয়েছেন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে অভিযান চালালে অভিযুক্তরা পালিয়ে যান।‎পরে স্থানীয়দের তথ্য ও পুলিশের তদন্তে অভিযুক্তরা নিষিদ্ধ ঘোষিত সংগঠন যুবলীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের সক্রিয় সদস্য-সমর্থক বলে নিশ্চিত হয়েছেন। মূলত সরকারবিরোধী কর্মকাণ্ড ও দেশকে অস্থিতিশীল করার উদ্দেশ্যে সেখানে সমবেত হয়েছিল। 

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হক। তিনি জানান, সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়েরের পর দুজনকে গ্রেফতার করা হয়েছে। তবে অন্যান্য আসামিদের গ্রেফতারের অভিযান অব্যাহত রয়েছে।