News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা শনিবার, ০১ আগস্ট, ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩

চাষাঢ়া শহীদ মিনারে ছাত্র ফ্রন্টের আলোক প্রজ্জ্বলন


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | প্রেস বিজ্ঞপ্তি প্রকাশিত: আগস্ট ১, ২০২৬, ০৯:৪৫ পিএম চাষাঢ়া শহীদ মিনারে ছাত্র ফ্রন্টের আলোক প্রজ্জ্বলন

মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে সম্পাদিত জাতীয় স্বার্থবিরোধী বাণিজ্য চুক্তি বাতিল কর-দাবিকে সামনে রেখে এবং ঐক্য সংগ্রাম প্রগতি, শিক্ষা, সংস্কৃতি ও মনুষ্যত্ব রক্ষার সংগ্রাম এগিয়ে নিন-আহ্বানকে ধারণ করে জুলাই গণ অভ্যুত্থানের চেতনা, দেশ বিক্রি হবে না স্লোগানে জুলাই শহীদদের স্মরণে মোমবাতি প্রজ্জ্বলন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

১ আগস্ট শনিবার সন্ধ্যা ৭টায় নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহিদ মিনারে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট জেলা শাখার উদ্যোগে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।

কর্মসূচিতে সভাপতিত্ব করেন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট জেলা শাখার আহ্বায়ক সাইফুল ইসলাম।

বক্তব্য রাখেন বাসদ নারায়ণগঞ্জ জেলা কমিটির সদস্য সচিব আবু নাঈম খান বিপ্লব, সিটি করপোরেশনের সাবেক কাউন্সিলর অসিত বরণ বিশ্বাস, গার্মেন্ট শ্রমিক ফ্রন্ট জেলা সভাপতি সেলিম মাহমুদ, সাংস্কৃতিক জোটের সভাপতি মনি সুপান্থ, সহ সভাপতি ধীমান সাহা জুয়েল, চারণ সাংস্কৃতিক কেন্দ্রের আহ্বায়ক প্রদীপ সরকার, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের কেন্দ্রীয় অর্থ সম্পাদক সুলতানা আক্তার,  জেলা কমিটির সদস্য রোকন, সংগঠক আহমেদ রবিন স্বপ্ন, ইফতি আহাম্মেদ  জিহাদ, ডালিমসহ অন্যান্য নেতৃবৃন্দ।

বক্তারা বলেন,  অনেক রক্তের বিনিময়ে জুলাই রচিত হয়েছে,  এখন পর্যন্ত অসংখ্য মানুষ পঙ্গু হয়ে আছেন, অনেকে চোখ হারিয়েছে। এখনো পর্যন্ত অনেক মানুষ টাকার অভাবে চিকিৎসা নিতে পারছেন না। অথচ জুলাই রচিত হয়েছে একটা বৈষম্যহীন রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য। কিন্তু এই দুই বছরে দেশে অনেক বৈষম্য তৈরি হয়েছে। রন্দ্রে রন্দে বৈষম্য।