News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা মঙ্গলবার, ০৪ আগস্ট, ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩

রাজনৈতিক উত্তেজনা সৃষ্টি উদ্বেগজনক : লুবনা রহমান


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: আগস্ট ৩, ২০২৬, ০৯:১১ পিএম রাজনৈতিক উত্তেজনা সৃষ্টি উদ্বেগজনক : লুবনা রহমান

নারায়ণগঞ্জ জেলা এনসিপি যুগ্ম আহ্বায়ক এবং জাতীয় নারীশক্তির কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সংগঠক লুবনা রহমান বলেন, আমার কাছে মনে হচ্ছে, বিরোধী রাজনৈতিক শক্তি হিসেবে এনসিপির কর্মসূচি ও কণ্ঠকে দমিয়ে রাখতে পরিকল্পিতভাবে পাল্টা মিছিলের কৌশল নেওয়া হয়েছে। প্রশ্ন উঠছে এটি কি তারেক রহমানের রাজনৈতিক নির্দেশনার অংশ?

সোমবার (৩ আগস্ট) এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন। লুবনা রহমান বলেন, বিভিন্ন মিছিলে এনসিপিকে লক্ষ্য করে উসকানিমূলক ও সহিংস স্লোগান দেওয়া হচ্ছে। এমনকি প্রকাশ্যে “এনসিপিকে জবাই করবে” ধরনের বক্তব্যও শোনা যাচ্ছে, যা রাজনৈতিক সহনশীলতা ও গণতান্ত্রিক সংস্কৃতির জন্য অত্যন্ত উদ্বেগজনক।

তিনি আরও বলেন, নারায়ণগঞ্জে গত দুই দিন ধরে এমন কর্মসূচি কাক্সিক্ষত সাড়া না পেলেও আজ আবারও তা সফল করার চেষ্টা করা হয়েছে। অথচ সাধারণ মানুষের প্রকৃত সংকট পানি, বিদ্যুৎ, নিত্যপ্রয়োজনীয় পণ্যের লাগামহীন মূল্যবৃদ্ধি এবং সবজির অস্বাভাবিক দাম এসব বিষয় যেন সরকারের অগ্রাধিকারেই নেই।

লুবনা রহমান বলেন, জনগণ যখন জীবনযাত্রার ব্যয় নিয়ে দিশেহারা, তখন রাজনৈতিক প্রতিপক্ষকে ব্যস্ত রাখার রাজনীতি কি জনগণের সমস্যার সমাধান করবে? এটাই কি নতুন রাজনৈতিক কৌশল? নাকি জনগণের বাস্তব সংকট থেকে দৃষ্টি সরিয়ে দেওয়ার একটি প্রচেষ্টা?