News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা মঙ্গলবার, ০৪ আগস্ট, ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩

পুকুরে জেলের জালে উঠলো পুলিশের শর্টগান


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: আগস্ট ৩, ২০২৬, ০৮:৫৬ পিএম পুকুরে জেলের জালে উঠলো পুলিশের শর্টগান

আড়াইহাজারে একটি পুকুরে জেলেদের ফেলা জালে উঠে এসেছে একটি শর্টগান। জালে উঠে আসা অস্ত্রটি থানা থেকে লুট হওয়া অস্ত্র বলে নিশ্চিত করেছে আড়াইহাজার থানা পুলিশ।

সোমবার ৩ আগস্ট সকাল ৮টার দিকে উপজেলার ফতেপুর ইউনিয়নের সিংগারপুর গ্রামের রেজাউল নামে এক ব্যক্তির পুকুর থেকে অস্ত্রটি উদ্ধার করা হয়।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান,সকালের রেজাউলের পুকুরে মাছ ধরার জন্য জাল ফেলা হলে ভারী একটি বস্তু আটকে যায়। জাল উপরে তুলা হলে শর্টগানটি দেখা যায়।

এসময় এলাকাবাসী বিষয়টি থানা পুলিশকে অবগত করলে, পুলিশ এসে অস্ত্রটি তাদের লুট হওয়া অস্ত্র বলে নিশ্চিত করে, অস্ত্রটি তাদের হেফাজতে নেন।

আড়াইহাজার থানার অস্ত্র রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা উপপরিদর্শক (এসআই) শফিউল ইসলাম অস্ত্রটি রেজিস্টারের সাথে মিলিয়ে জানান অস্ত্রটির বাট নম্বর ৬৫১।
অস্ত্র রেজিস্টারের সঙ্গে মিলিয়ে নিশ্চিত করেন, উদ্ধার হওয়া শর্টগানটি আড়াইহাজার থানা পুলিশের নিজস্ব অস্ত্র। অস্ত্রটির বাট নম্বর ৬৫১।

পুলিশ জানায়, ২০২৪ সালে ছাত্র-জনতার আন্দোলনের সময় আড়াইহাজার থানায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় থানা থেকে কয়েকটি অস্ত্র লুট হয়েছিল। উদ্ধার হওয়া শর্টগানটি ওই সময় লুট হওয়া অস্ত্রগুলোর একটি।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সবজেল হোসেন বলেন, “পুকুর থেকে উদ্ধার হওয়া শর্টগানটি থানার লুট হওয়া অস্ত্র বলে নিশ্চিত হওয়া গেছে। অস্ত্রটি থানার মালখানায় সংরক্ষণের জন্য নেওয়া হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।”