News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা মঙ্গলবার, ০৪ আগস্ট, ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩

ব্র্যাকের প্রকল্প অবহিতকরণ সভা


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: আগস্ট ৩, ২০২৬, ০৮:২৯ পিএম ব্র্যাকের প্রকল্প অবহিতকরণ সভা

নারায়ণগঞ্জে ব্র্যাকের ‘আর্লি চাইল্ডহুড ডেভেলপমেন্ট অ্যান্ড রিডিউস জেন্ডার-বেইজ্‌ড ভায়োলেন্স’ শীর্ষক নতুন প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। 

সোমবার (৩ আগষ্ট) বেলা ১১টায় জেলা প্রশাসক সম্মেলন কক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সিফাত উদ্দিনের সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. রায়হান কবির। 

অবহিতকরণ সভায় প্রকল্পের সার্বিক দিক তুলে ধরে বিস্তারিত আলোচনা করেন এ প্রকল্পের প্রজেক্ট লিড সাইফুর রহমান। এছাড়া ব্র্যাকের পক্ষ থেকে বক্তব্য প্রদান করেন ব্র্যাকের পরিচালক (শিক্ষা, দক্ষতা উন্নয়ন ও মাইগ্রেশন) সাফি রহমান খান এবং ব্র্যাক শিক্ষা কর্মসূচির প্রোগ্রাম হেড (ডেভেলপমেন্ট) মো: মোয়াজ্জেম হোসেন।

এ অবহিতকরণ সভা সমন্বয় করেছেন নারায়ণগঞ্জ জেলা ব্র্যাক ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেটর, সুমন চৌধুরী। 

প্রধান অতিথি জেলা প্রশাসক মো. রায়হান কবির বলেন, শিশু যদি ছোটবেলায় সহিংসতার শিকার হয় কিংবা সহিংস পরিবেশে বেড়ে ওঠে, তাহলে সেই সহিংসতার নেতিবাচক প্রভাব ও স্মৃতি তার মানসিক বিকাশে দীর্ঘস্থায়ী প্রভাব ফেলতে পারে। ডে-কেয়ারে শিশুরা খেলাধুলা ও বিভিন্ন সৃজনশীল কার্যক্রমের মাধ্যমে মানসিকভাবে বিকশিত হওয়ার সুযোগ পায় এবং একটি নিরাপদ ও সহিংসতামুক্ত পরিবেশে বেড়ে ওঠে। আধুনিক সমাজে সহিংসতা প্রতিরোধে আমরা যেসব ক্ষেত্রে এখনো পিছিয়ে আছি, সেসব ক্ষেত্রে অগ্রগতি নিশ্চিত করতে শিশু বয়স থেকেই তাদের শারীরিক ও মানসিক বিকাশের জন্য প্রয়োজনীয় শিক্ষা ও সহায়তা নিশ্চিত করা জরুরি।”

তিনি প্রকল্পটির প্রয়োজনীয়তা তুলে ধরার পাশাপাশি এর সফলতা কামনা করেন।

সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আলীনূর খান, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট কাফী বিন কবির, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন), তারেক আল মেহেদী, অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) মো. সোহেল রানা, সিনিয়র সিভিল জাজ (জেলা লিগ্যাল এইড অফিসার), নীলা খাতুন, জেলা সিভিল সার্জন এর প্রতিনিধি ডা.শহীদুল ইসলাম খান স্বপন, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শাহরিয়ার পারভেজ, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সুহা তাবিল (জে.এম শাখা, আগ্নেয়াস্ত্র শাখা, উন্নয়ন শাখা, মূল্যায়ন ও পরিবীক্ষন, ফ্রন্ট ডেস্ক), মো: রাশেদুল হাসান খান, পুলিশ পরিদর্শক (তদন্ত), মডেল থানা,  উপপরিচালক সমাজসেবা, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার,  প্রোগ্রাম অফিসার, নারায়নগঞ্জ সিটি করপোরেশন,  প্রোগ্রাম অফিসার,  মহিলা বিষয়ক অধিদপ্তর, শরীফ মোঃ আরিফ মিহির, কমিশনার, জেলা রোভার স্কাউটস সহ জেলা প্রশাসন ও ব্র্যাকের বিভিন্ন পর্যায়ের  কর্মকর্তাবৃন্দ।

এছাড়াও সভায় স্থানীয় বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধি, শিক্ষাবিদ, সুশীল সমাজের প্রতিনিধি এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।