নারায়ণগঞ্জের সরকারি তোলারাম কলেজে ছাত্রদল ও শিবিরের সংঘর্ষের ঘটনায় আহত বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কলেজ শাখার সেক্রেটারি ও অর্থ সম্পাদক তামিম ও জুহাজকে দেখতে গেছেন শিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম।
শুক্রবার ৭ আগস্ট সকালে ইবনে সিনা হাসপাতালে তিনি দেখতে যান। এসময় হাসপাতালে চিকিৎসাধীন আহত নেতাকর্মীদের শয্যাপাশে কিছু সময় অবস্থান করে তাঁদের শারীরিক অবস্থার সার্বিক খোঁজখবর নেন এবং দ্রুত আরোগ্য কামনা করেন কেন্দ্রীয় সভাপতি। একই সাথে তিনি কর্তব্যরত চিকিৎসকদের সাথে কথা বলে তাঁদের সুচিকিৎসার বিষয়টি নিশ্চিত করার আহ্বান জানান।
এ সময় অন্যান্যের মধ্যে নারায়ণগঞ্জ মহানগর ছাত্রশিবিরের সভাপতি অমিত হাসানসহ মহানগর ও কলেজ শাখার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
































আপনার মতামত লিখুন :