ছাত্রদল ও ছাত্রশিবিরের সংঘর্ষের ঘটনায় ছাত্রলীগের খুশি হওয়ার কারণ নেই বলে জানিয়েছেন নারায়ণগঞ্জ মহানগর ইসলামী ছাত্রশিবিরের সভাপতি অমিত হাসান। একই সাথে তিনি ছাত্রদলের আজিজুল ইসলাম রাজীব সহ অন্যান্যদের প্রতি নির্যাতনের কথা স্মরণ করে ছাত্রলীগের কোনো ক্ষমা নেই বলেও জানিয়েছেন তিনি।
শনিবার (৮ আগস্ট) রাতে মহানগর ইসলামী ছাত্রশিবিরের সভাপতি অমিত হাসান তার ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টসে স্ট্যাটাসে লিখেন ‘ফেসবুকের কল্যাণে দেখলাম তোলারাম কলেজে ছাত্রদল আর ছাত্রশিবিরের মধ্যে সংঘটিত ঘঠনায় সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগ ব্যাপক খুশি। আপনাদের এত খুশি হওয়ার কারণ নাই, গত ১৭ বছরের নির্যাতনের ইতিহাস আমরা ভুলি নাই।
তিনি আরও বলেন, ২০১৮ সালে কলেজের ভিতরে আমাকে নির্যাতন করা হয়েছে, আমার বন্ধু মাহমুদুন্নবীকে ক্লাসে ঢুকে নির্যাতন, সাংবাদিক বন্ধু সৌরভকে স্ট্যাম্প দিয়ে মারা হয়েছে সে কথা ভুলি নাই, ছাত্রদল নেতা আজিজুল ইসলাম রাজিবকে নির্যাতনের কথাও ভুলি নাই। এমন শতশত নির্যাতনের কথা আছে। আমরা কিছুই ভুলি তোলারামে ভর্তি বাণিজ্য, আশপাশের এলাকা থেকে চাঁদাবাজি, শিক্ষক, কর্মচারী ও ছাত্র নির্যাতন, এমন হাজারো পাপে পাপী আপনারা।
অমিত বলেন, মনে রাখবেন, ছাত্রদলের সাথে আমাদের রাজনৈতিক মতাদর্শ ভিন্ন হতে পারে, সংঘাত হতে পারে। কিন্তু তা একান্তই সাময়িক। যে কোনো প্রেক্ষাপটে, যেকোনো মুহূর্তে ‘লীগ প্রশ্নে সবাই এক’। ছাত্র হত্যাকারীদের কোনো ক্ষমা নাই।
এর আগে গত ৫ আগস্ট নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়া ও কলেজ রোড এলাকায় ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতাকর্মীদের মধ্যে প্রায় ঘণ্টাখানেক সময় ধরে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। পরে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষে ছাত্রদল ও ছাত্রশিবিরের ২০ জন কর্মী আহত হয়েছে।
































আপনার মতামত লিখুন :