News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা বুধবার, ১২ আগস্ট, ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩

রেকমত আলী তার ছেলের বিরুদ্ধে ব্যবসায়ীকে মারধরের অভিযোগ


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: আগস্ট ৪, ২০২৬, ০৬:৪০ পিএম রেকমত আলী তার ছেলের বিরুদ্ধে ব্যবসায়ীকে মারধরের অভিযোগ

নারায়ণগঞ্জের ফতুল্লায় রেকমত আলী ও তার ছেলে মো. রুবেলের বিরুদ্ধে ব্যবসায় বাধা, মারধর ও বাড়ির সামনে গিয়ে গালিগালাজ সহ হুমকি ধমকি দেয়ার অভিযোগ উঠেছে। এই ঘটনায় নারায়ণগঞ্জ সদরের কাশীপুর এলাকার আব্দুল মতিনের ছেলে মো. শোয়েব আখতার সোহাগ বাদী হয়ে ফতুল্লা থানায় সাধারণ ডায়েরী করেছেন।

অভিযোগে উল্লেখ করা হয়, মো. শোয়েব আখতার সোহাগ ঠিকাদারী ও ড্রেজারের ব্যবসা করেন। ফতুল্লার কাশিপুর নরসিংপুর এলাকার রেকমত আলী ও তার ছেলে মো. রুবেল একই এলাকার পাড়া প্রতিবেশী। তাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। বিগত ৭ থেকে ৮ দিন ধরে মো. শোয়েব আখতার সোহাগকে ব্যবসা করতে দিবে না বলে হুমকি দিয়ে আসছে।

এর গত ৩১ জুলাই রাতে রেকমত আলী ও তার ছেলে মো. রুবেল মো. শোয়েব আখতার সোহাগের বাসার সামনে গিয়ে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে। সোহাগ তাদেরকে গালিগালাজ করতে নিষেধ করলে তাকে এলোপাথারি মারফিট করে শরীরের বিভিন্ন স্থানে নীলা-ফোলা জখম করে এবং বিভিন্ন প্রকার ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দেয়। এই অবস্থায় সোহাগ বড় ধরনের ক্ষতির আশঙ্কা করছেন।