News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা বৃহস্পতিবার, ০৬ আগস্ট, ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩

শীতলক্ষ্যার পাড়ে ওয়াকওয়েতে ছাত্রীকে লাথি, ভিডিও ভাইরাল


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: আগস্ট ৫, ২০২৬, ১০:৪৯ পিএম শীতলক্ষ্যার পাড়ে ওয়াকওয়েতে ছাত্রীকে লাথি, ভিডিও ভাইরাল

শীতলক্ষা নদী পাড়ের ওয়াকওয়ে অরক্ষিত হয়ে পড়েছে। চলাচলকারী শিক্ষার্থী ও সাধারণ মানুষ এখন ছিনতাই, বখাটেদের উপদ্রব এবং নিরাপত্তার চরম ঝুঁকির মুখে পড়ছে। পর্যাপ্ত নিরাপত্তা প্রাচীর না থাকা এবং নিয়মিত তদারকি না থাকায় এসব স্থান অপরাধের আখড়ায় পরিণত হচ্ছে। ইতোমধ্যে ফেসবুকে একটি ভিডিও ভাইরাল হয়েছে। সেই ভিডিওতে দেখা যাচ্ছে দুইজন মেয়ে স্কুল ড্রেস পড়িত শিক্ষার্থী হেঁটে যাচ্ছে, তখন এক জন কিশোর দুই বার উড়ে উড়ে লাথি মারে। এ সময় ১৪/১৫ বছরের ছেলেটি দুই হাতের আঙ্গুল উচিঁয়ে উল্লাস প্রকাশ করে।

৪ আগষ্ট দুপুর দেড়টায় সরকারি কদম রসূল কলেজের লোগো ব্যবহৃত জিকেআরসি সোলম্যাট নামক ফেসবুক আইডি থেকে লাথি মারা ভিডিওটি ভাইরাল করা হয়। বন্দর এলাকা ঘটনা উল্লেখ করে ভিডিওতে ইভটিজিংয়ে দুই কিশোরের শাস্তি দাবি করা হয়।

বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জামাল উদ্দিন জানান, দুইজন মেয়ে শিক্ষার্থীকে ইভটিজিং করার কোন অভিযোগ পায়নি। পাওয়া গেছে আইনগত ব্যবস্থা নেয়া হবে দ্রুত। এরপরও ভিডিওটি বন্দরের অঞ্চলে কিনা তদন্ত করে দেখা হবে।

জিকেআরসি সোলম্যাট আইডি থেকে পোষ্ট করা তথ্য সূত্রে জানা গেছে, এটি আমাদের বন্দর এলাকার একটি ঘটনা। এই রাস্তায় সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে গুরুতর উদ্বেগ রয়েছে। এখানে প্রায়ই চুরি, ছিনতাই এবং নারীদের উত্যক্ত (ইভটিজিং) করার মতো ঘটনা ঘটে। এই ভিডিওতে দেখা যাচ্ছে, দুইজন মেয়ে রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় এক যুবক এসে তাদের লাথি মারে। এমন ন্যক্কারজনক ঘটনার সঙ্গে জড়িত অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনা হোক। আমরা বন্দর থানা পুলিশের দৃষ্টি আকর্ষণ করছি। অনুগ্রহ করে বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করে দোষীদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করুন।

অন্যদিকে বন্দর স্কুল এন্ড কলেজের শিক্ষক ও অভিভাবকরা জানিয়েছেন, বন্দরের নবনির্মিত ওয়াকওয়ে এলাকায় নিয়মিত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর টহল বাড়ানো হোক। ওয়াকওয়ে চলাচলের জন্য উন্মুক্ত করা হয়েছে, শিক্ষার্থীদের চলাচলে এমন ঘটনা অবশ্যই অপরাধযোগ্য।