News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা বৃহস্পতিবার, ০৬ আগস্ট, ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩

বন্দর থানা পুলিশের বিশেষ মহড়া 


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | বন্দর প্রতিনিধি প্রকাশিত: আগস্ট ৬, ২০২৬, ০৮:৪২ পিএম বন্দর থানা পুলিশের বিশেষ মহড়া 

বন্দরে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সন্ত্রাস, ফ্যাসিবাদ ও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে বিশেষ মহড়া ও চেকপোস্ট কার্যক্রম শুরু করেছে বন্দর থানা পুলিশ।

মঙ্গলবার (৫ আগস্ট) রাত সাড়ে ৮টায়  বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জামাল উদ্দিনের নেতৃত্বে বন্দরে তৃতীয় শীতলক্ষ্যা সেতুসহ  বিভিন্ন স্থানে মহড়া দেওয়া হয়।

ওসি জামাল উদ্দিন জানান, ফ্যাসিবাদী চক্র বা দুস্কৃতিকারীরা যেন কোনো ধরনের বিশৃঙ্খলা, মিটিং বা মিছিল করার সুযোগ না পায় সেজন্য আমরা কঠোর প্রতিরোধমূলক ব্যবস্থা হিসেবে এ কার্যক্রম হাতে নিয়েছি। তারা মাথাচাড়া দেওয়ার কোনো সুযোগ পাবে না। অপরাধ দমনে আমরা পুরো থানা এলাকায় পুলিশি নজরদারিসহ  চেকপোস্ট জোরদার করেছি।

তিনি আরো জানান, সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে এবং অপরাধমূলক কর্মকান্ড প্রতিরোধে তাঁর অফিসার ও ফোর্স নিয়ে এই কার্যক্রম অব্যাহত থাকবে। প্রতিদিন নিয়মিতভাবে এই টহল ও চেকপোস্ট কার্যক্রম পরিচালিত হবে।