নারায়ণগঞ্জের বন্দর উপজেলার ২৭ নম্বর ওয়ার্ডের চাপাতলি এলাকায় একটি আবাসিক ভবনে জমে থাকা গ্যাস থেকে বিস্ফোরণে একই পরিবারের তিনজন দগ্ধ হয়েছেন। এই ঘটনায় আহতদের দেখতে এবং চিকিৎসার খোঁজখবর নিতে হাসপাতালে যান নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের আমীর মাওলানা আবদুল জব্বার।
শনিবার (৮ আগস্ট) সকালে রাজধানীর ন্যাশনাল ইনস্টিটিউট অব বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে চিকিৎসাধীন রোগীদের দেখতে যান তিনি।
পরিদর্শনকালে মাওলানা আবদুল জব্বার দগ্ধদের শারীরিক অবস্থার সার্বিক খোঁজখবর নেন এবং দায়িত্বরত চিকিৎসকদের সঙ্গে কথা বলেন। তিনি ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সান্ত¡না ও সমবেদনা জানান এবং আহতদের দ্রুত সুস্থতার জন্য মহান আল্লাহর দরবারে দোয়া করেন।
ক্ষতিগ্রস্ত পরিবারের যাবতীয় চিকিৎসার দায়-দায়িত্ব নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানান।
পাশাপাশি, তিতাস গ্যাস কর্তৃপক্ষ ও সরকারের সংশ্লিষ্ট মহলের দৃষ্টি আকর্ষণ করে তিনি বলেন, গ্যাস লিকেজ প্রতিরোধে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে, যাতে বারবার ঘটে যাওয়া এসব ভয়াবহ দুর্ঘটনা থেকে সাধারণ মানুষের জীবন রক্ষা পায়।
তাঁর সাথে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর কর্মপরিষদ সদস্য ও নারায়ণগঞ্জ মহানগরীর সাবেক আমীর মাওলানা মঈনউদ্দিন আহমাদ এবং ২৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী মহিউদ্দিন মিয়া সহ জামায়াতে ইসলামীর অন্যান্য নেতাকর্মীরা।



































আপনার মতামত লিখুন :