নারায়ণগঞ্জের বন্দরে বিস্ফোরণে একই পরিবারের শিশুসহ তিনজন দগ্ধ হয়েছেন।
শুক্রবার ৭ আগস্ট বন্দর থানার কুড়িপাড়াস্থ চাপাতলীতে সালাউদ্দিনের ভাড়াটিয়া বাড়িতে এ ঘটনা ঘটে।
দগ্ধরা হলেন মাইদুল ইসলাম, তাঁর স্ত্রী বিউটি আক্তার ও তাঁদের আট বছরের শিশুসন্তান মারুফ।
তাঁদের উদ্ধার করে তাৎক্ষণিকভাবে রাজধানীর জাতীয় বার্ণ ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। বিস্ফোরণের কারণ সম্পর্কে সুনির্দিষ্ট কোন তথ্য পাওয়া যায়নি।
প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী জানান, শুক্রবার সকালে চাপাতলীর সালাউদ্দিনের ভাড়াটিয়া বাসায় বিস্ফোরণ ঘটে। এতে ওই বাসার তিনজন দগ্ধ হন। তাদের উদ্ধার করে বার্ণ ইনস্টিটিউটে ভর্তি করেছে স্থানীয়রা।
শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান জানান, তাঁদের সকলের অবস্থাই অত্যন্ত আশঙ্কাজনক। এর মধ্যে মাইদুল ইসলামের শরীরের ৮৫ শতাংশ, বিউটি আক্তারের ৮০ শতাংশ এবং শিশু মারুফের ৯০ শতাংশ দগ্ধ হয়েছে। বর্তমানে তাঁদের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।
বন্দর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার সঞ্চয় খান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, চাপাতলী এলাকার সালাউদ্দিনের বাড়িতে বিস্ফোরণের ঘটনা ঘটে। তবে কি কারণে বিস্ফোরণ ঘটেছে তা নিশ্চিত করে বলা যাচ্ছে না। যে ঘরে বিস্ফোরণ হয়েছে সে ঘরে গ্যাসের কোন সংযোগ নেই। এ ছাড়া বিদ্যুতের বোর্ডটিও ও অক্ষত রয়েছে। তদন্তের পর বিস্ফোরণের কারণ সম্পর্কে বলা যাবে। অগ্নিকা-ে দগ্ধ তিনজনকে চিকিৎসার জন্য দ্রুত জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়েছে।


































আপনার মতামত লিখুন :