বন্দরে মাটি বিক্রির টাকা চাওয়ার জের ধরে সন্ত্রাসী হামলার শিকার ভুক্তভোগী নারী কথিত চার বিএনপি নেতার বিরুদ্ধে মামলা দায়ের করেছেন।
বিবাদী মাসুম কামতাল গ্রামের আলী হোসেন কোকার ছেলে, একই গ্রামের ছামসুদ্দিনের ছেলে মোক্তার হোসেন, ফজলুল হকের ছেলে সাখাওয়াত উল্লাহ ও মৃত জিন্নত আলীর ছেলে তাওলাদ হোসেন।
রোববার (২৩ আগস্ট) নারায়ণগঞ্জ চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট মাইমানাহ মনির আদালতে এ মামলাটি দায়ের করেন।
এর আগে ৩ আগস্ট সকালে বন্দর উপজেলার লাঙ্গলবন্দ বাসস্ট্যান্ডে এ ঘটনাটি ঘটে।
মামলা সূত্রে জানা গেছে, বন্দর উপজেলার ধামগড় ইউনিয়নের কামতাল এলাকার নবীর হোসেন মেম্বারের বাড়ির সামনে মেসার্স জেরিন জুঁই এন্টারপ্রাইজ মালিক নুরুজ্জামানের মাটি বিক্রির প্রাপ্য টাকা মাসুম গত দুই বছর যাবত নানা তালবাহানা করে আসছিল।
৩ আগস্ট সকালে লাঙ্গলবন্দ বাসস্ট্যান্ডে মাসুম, মোক্তার, সাখাওয়াত উল্লাহ ও তাওলাদ হোসেনকে নিয়ে দোকানে বসে ছিল। ওই সময়ে ব্যবসায়ী নূরুজ্জামানের স্ত্রী রুমা আক্তার টাকা চাওয়ায় কিছু বুঝে উঠার আগেই তার কপালে আঘাত করে মারধর ও শ্লীলতাহানির ঘটনা ঘটনায়।



































আপনার মতামত লিখুন :