News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা সোমবার, ২৪ আগস্ট, ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩

৬ মাসে নারায়ণগঞ্জের প্রাপ্তি


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: আগস্ট ২৩, ২০২৬, ১০:১৩ পিএম ৬ মাসে নারায়ণগঞ্জের প্রাপ্তি

১৭ আগস্ট বিএনপি সরকার গঠনের ছয় মাস পূর্ণ হলো। ছয় মাসে নারায়ণগঞ্জে বিএনপির চার এমপির কাছে প্রত্যাশা বেড়েছে ব্যবসায়ী ও সাধারণ জনগণের।

নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়ায় শহীদ জিয়া হলকে আধুনিক কমপ্লেক্স করার চেষ্টা করে যাচ্ছেন দুই এমপি। এ দুইজন ইতোমধ্যে সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে ডিও লেটার দিয়েছেন। তাঁরা হলেন আবুল কালাম ও মোস্তাফিজুর রহমান ভূইয়া দিপু। একই সাথে শহরের দুইটি হাসপাতাল ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলো আধুনিক চিকিৎসা ব্যস্ততা করার চেষ্টা করে যাচ্ছেন এমপিরা।

নারায়ণগঞ্জ শহর ও আশেপাশে সড়কগুলোতে যানজট ও হকারমুক্ত করার চেষ্টা করে যাচ্ছেন স্থানীয় এমপি আবুল কালাম ও সিটি কর্পোরেশনের প্রশাসকের নিয়োগ পাওয়া মহানগর বিএনপি আহবায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান। সায়েদাবাদ বাস টার্মিনালটি দ্রুত সময়ে কাচঁপুর স্থানান্তর করার কাজ করছে সরকার।

অন্যদিকে ১৭ ফেব্রুয়ারি বিএনপি সরকার গঠনের এক সপ্তাহ ব্যবধানে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসকের দায়িত্ব পান মহানগর বিএনপির প্রশাসক সাখাওয়াত হোসেন খান। এর দুই সপ্তাহ ব্যবধানে ১৫ মার্চ নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসকের নিয়োগ পান জেলা বিএনপির আহবায়ক অধ্যাপক মামুন মাহমুদ। তিন মাসের ব্যবধানে নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষে চেয়ারম্যান পদে নিয়োগ পেয়েছেন জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মাসুকুল ইসলাম রাজীব।

নারায়ণগঞ্জ জেলাকে ‘এ’ ক্যাটাগরিকে দাবি জানিয়েছেন নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালনা পর্ষদ। ৮ আগষ্ট চেম্বারের সাবেক সভাপতি মাসুদুজ্জামান মাসুদ এমন দাবি করেন।