বন্দরে ২০ পিছ ইয়াবা ট্যাবলেটসহ পনির হোসেন (২৮) নামে ইয়াবা ব্যবসায়ীকে করেছে পুলিশ। ধৃত মাদক ব্যবসায়ী পনির হোসেন বন্দর থানার নবীগঞ্জস্থ লতিফ হাজী মোড় পূর্বপাড়া এলাকার মৃত মানিক চাঁন মিয়ার ছেলে। এ ব্যাপারে বন্দর থানায় মাদক আইনে মামলা রুজু করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতকে উল্লেখিত মামলায় রোববার (২৩ আগস্ট) দুপুরে আদালতে প্রেরণ করেছে পুলিশ। এর আগে গত শনিবার (২২ আগস্ট) রাতে বন্দর থানার নবীগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে উল্লেখিত মাদকসহ তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।
বন্দরে বিভিন্ন ওয়ারেন্টে গ্রেপ্তার : বন্দরে বিভিন্ন মামলার ওয়ারেন্টভূক্ত ২ পলাতক আসামীকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃতরা হলো দুরুদ মিয়ার ছেলে বন্দর উপজেলা স্বাস্থ কমপ্লেক্সের অফিস সহায়ক কামরুজ্জামান সাগর (২৮) ও বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের জিওধরা এলাকার বিরেন চন্দ্র দাশের ছেলে ওয়ারেন্টভূক্ত আসামী সজল চন্দ্র দাশ (৩৮)।
গ্রেপ্তারকৃতদের রোববার (২৩ আগস্ট) দুপুরে পৃথক ওয়ারেন্টে আদালতে প্রেরণ করা হয়েছে। এর আগে গত শনিবার (২২ আগস্ট) রাতে বন্দর থানার বিভিন্ন এলাকায় ওয়ারেন্ট তামিল অভিযান চালিয়ে এদেরকে গ্রেপ্তার করা হয়।





































আপনার মতামত লিখুন :