News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা সোমবার, ২৪ আগস্ট, ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩

গ্যাস বিদ্যুৎ সংকট সমাধানের দাবিতে বিকেডিওএ’র সভা


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | প্রেস বিজ্ঞপ্তি প্রকাশিত: আগস্ট ২৩, ২০২৬, ১০:০৯ পিএম গ্যাস বিদ্যুৎ সংকট সমাধানের দাবিতে বিকেডিওএ’র সভা

ডাইং শিল্পে গ্যাস ও বিদ্যুৎ সংকটে সৃষ্ট পরিস্থিতি থেকে উত্তরনের জন্য নীট ডাইং ব্যাবসায়ীদের নিয়ে বিশেষ মতবিনিময় সভা করেছে ব্যাবসায়ী সংগঠন বাংলাদেশ নীট ডাইং ওনার্স এসোসিয়েশন (বিকেডিওএ)।

রবিবার (২৩ আগস্ট) রাতে নারায়ণগঞ্জের চাষাঢ়া গ্র্যান্ড হল রেষ্টুরেন্টে মতবিনিময় সভায় ব্যাবসায়ীরা রপ্তানীমুখী শিল্প প্রতিষ্ঠানকে রক্ষা করতে গ্যাস ও বিদ্যুৎ সংকট সমাধানের দাবি জানিয়ে বলেন, চলমান গ্যাস ও বিদুৎ সংকটের কারণে উৎপাদন বন্ধ হয়ে যাচ্ছে। ব্যাবসায়ীরা কোটি কোটি টাকা ক্ষতির সম্মুখীনে পড়েছে।

প্রধানমন্ত্রীর প্রতি দাবি জানিয়ে বলেন, দ্রুত এ সংকট সমাধান করে রপ্তানিমুখী শিল্পকে রক্ষ্যা করুন। ডাইংয়ে উৎপাদন ব্যাহত হলে গার্মেন্টসে কাটিং সেকশন বন্ধ হয়ে সুইং সেকশন বন্ধ হলে গার্মেন্টসে রপ্তানী বন্ধ হয়ে যাবে এতে বিদেশী অর্থ আয় কমে আমাদের অর্থনীতি বিপর্যয় ঘটবে। রপ্তানীমুখী শিল্প ধ্বংস হবে।

ব্যাবসায়ীরা দাবি জানিয়ে বলেন, এ অবস্থায় বাংলাদেশ নীট ডাইং ওনার্স এসোসিয়েশন (বিকেডিওএ) , বিকেএমইএ ও বিজিএমইএ এই তিনটি প্রতিষ্ঠান মিলে একটি কমিটি গঠন করে মাননীয় প্রধানমন্ত্রীর সাথে বৈঠক করে গ্যাস বিদ্যুৎ সংকট সমাধানের দাবি জানাই।

‘আমাদের দেয়ালে পিঠ ঠেকে গেছে’ মন্তব্য করে সরকারের প্রতি দাবি জানিয়ে বলেন, রপ্তানীমুখী শিল্পখাত নীট ডাইং শিল্প রক্ষা করুন।

নেতৃবৃন্দরা বলেন, গত জুন জুলাই আগস্ট মাসে গ্যাসের বিল পরিশোধ করতে না পারলে যেন গ্যাস ও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা না হয়। এবং দ্রুত গ্যাস ও বিদ্যুৎ সংকট উত্তরোণ করা হোক। প্রতিষ্ঠান বন্ধ থাকায় অনেকেই সঠিক সময়ে বিল পরিশোধ করতে পারবে না।

আগামী বৃহস্পতিবার ২৭ আগস্ট জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদানের কর্মসূচী ঘোষনা করেন বাংলাদেশ নিট ডাইং এসোসিয়েশনের নেতৃবৃন্দ।

উপস্থিত ছিলেন,বাংলাদেশ নিট ডাইং এসোসিয়েশন এর সভাপতি সৈয়দ আমজাদ হোসেন,  সিনিয়র সহ সভাপতি জি এম  হায়দার আলী বাবুল, সহ সভাপতি এম. নাসিরউদ্দিন, কার্য নিবাহী সদস্য আবুল হাসনাত কবির, মো.শাহজাহান, মো.মহাসিন রাব্বানী, কাজী নজরুল ইসলাম, মো.আমিনুল এহসান চৌধুরী, লিটন চন্দ্র পাল, কে এম নুরুল ইসলাম বাবু, মো. সাইদুর রহমান, মো. অহিদুর ইসলাম সহিদ সহ বিভিন্ন নিট ডাইং এর মালিকবৃন্দ।