জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের তাদরকি মূলক কার্যক্রম পরিচালনা কালিন সময়ে “কুক ফর ইউ” নামে কেক উৎপাদন কারী প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
রোববার (২৩ আগস্ট) দুপুরে পঞ্চবটি গুলশান রোড এলাকায় জেলা সহকারি পরিচালক হৃদয় রঞ্জন বনিকের নেতৃত্বে এই জরিমানা করা হয়।
হৃদয় রঞ্জন বনিক বলেন, আমাদের নিয়মিত তাদারকিমূলক কার্যক্রম পরিচালনাকালিন সময়ে “কুক ফর ইউ” নামক কেক উৎপাদনকারী প্রতিষ্ঠানে মেয়াদ উত্তীর্ণ ফুড কালার দিয়ে কেক তৈরি, মেয়াদ উত্তীর্ণ বেকারি কালার পেস্ট দিয়ে উৎপাদন ও মেয়াদ উত্তীর্ণের তারিখ ব্যতীত লোভনীয় ও আকর্ষণীয় কেক তৈরির চিত্র দেখা যায়।
তিনি আরও বলেন, একই সাথে ফ্রিজে থাকা মাংসের সাথে কেক তৈরির সামগ্রী একত্রে সংরক্ষণ করার প্রমাণ পাওয়া যায়। এই অবৈধ প্রক্রিয়ায় খাদ্য প্রক্রিয়াকরণ করার দায়ে ভোক্তা অধিকার আইন ২০০৯ এর ৪৩ ধারায় ৫০ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়েছে। জনস্বার্থে আমাদের এই তদারকিমূলক কার্যক্রম চলমান থাকবে।






































আপনার মতামত লিখুন :