ইসলামী যুব আন্দোলনের বন্দর থানা যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম বুলবুল হত্যাকারী সিফাত বাহিনীর প্রধান শেখ সিফাত সহ সকল দোষীদের গ্রেপ্তার ও সর্বোচ্চ শাস্তি জানিয়েছেন বিরোধী দল জামায়াতে ইসলামী ও ইসলামী আন্দোলন। একই সাথে দ্রুত সময়ে হত্যাকান্ডের চার্জশীট দাখিল করে বিচার ব্যবস্থা দাবি করা হয়। এদিকে আদালতে সিফাত বাহিনীর প্রধান শেখ সিফাত সহ অন্যান্য আসামীদের হাজিরা করা সময় বিক্ষুদ্ধ জনতা গণপিটুনী দেয়। এতে শেখ সিফাতের লুঙ্গি ফেলা হয়।
২০ আগষ্ট হত্যাকান্ডের পর পুলিশ নবীগঞ্জ থেকে গ্রেপ্তার করা হয় আসামীদের। এদিকে জেলা পুলিশ সুপার কার্যালয় সংবাদ সম্মেলনে শেখ সিফাত তামিল ফিল্ম পুস্পা স্টাইল দেখিয়ে অভয় দেখায়। যার জের ধরে গতকাল আদালত চত্বরে সিফাতকে গণধোলাই দেয় জনতা।
এদিকে বুলবুল হত্যা বিচারের দাবিতে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোঃ রায়হান কবিরকে স্মারকলিপি প্রদান করেছেন ইসলামী আন্দোলন মহানগরীর কমিটির নেতৃবৃন্দরা। অন্যদিকে বন্দর থানা ওসি জামাল উদ্দিনের সাথে সাক্ষাত করে দ্রুত সময়ে চার্জশীট দেয়ার দাবি জানান বিরোধী দল জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় শূরা সদস্য সহ মহানগরীর নেতারা।
জামায়াত ইসলামী : ইসলামী যুব আন্দোলনের নেতা জাহিদুল ইসলাম বুলবুল হত্যাকা-ের সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচার নিশ্চিত করার দাবি জানিয়েছে নারায়ণগঞ্জ মহানগর জামায়াতে ইসলামী। রোববার (২৩ আগস্ট) বুলবুল হত্যাকা-ের বিষয়ে বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন মহানগর জামায়াতের নেতৃবৃন্দ। এ সময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর জামায়াতের আমীর মাওলানা আবদুল জব্বার, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা মইনুদ্দিন আহমাদসহ মহানগরীর অন্যান্য নেতৃবৃন্দ।
সাক্ষাৎকালে নেতৃবৃন্দ বুলবুল হত্যাকা-ের নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্তের দাবি জানান। একই সঙ্গে হত্যাকা-ে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার আহ্বান জানান তারা। পরে জামায়াত নেতৃবৃন্দ ইসলামী যুব আন্দোলনের নেতা বুলবুলের বাড়িতে গিয়ে তার পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন এবং তাদের প্রতি সমবেদনা জানান। এরপর তারা নিহত বুলবুলের কবর জিয়ারত করেন। এ সময় নেতৃবৃন্দ মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
ইসলামী আন্দোলন : ইসলামী আন্দোলন বাংলাদেশ বন্দর থানা শাখার দায়িত্বশীল জাহিদুল ইসলাম বুলবুল হত্যাকা-ে জড়িতদের দ্রুত গ্রেপ্তার, দৃষ্টান্তমূলক সর্বোচ্চ শাস্তি এবং নিহতের পরিবারকে রাষ্ট্রীয়ভাবে সহযোগিতার দাবিতে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক (ডিসি) বরাবর স্মারকলিপি দেওয়া হয়েছে।
রোববার (২৩ আগস্ট) ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগর শাখার নেতৃবৃন্দ এ স্মারকলিপি দেন। এ সময় ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগরের সভাপতি মাওলানা দ্বীন ইসলাম বলেন, একজন তরুণ রাজনৈতিক কর্মীকে এভাবে নির্মমভাবে হত্যা অত্যন্ত বেদনাদায়ক ও উদ্বেগজনক। একটি মানুষের জীবন কেড়ে নেওয়া শুধু তার পরিবারের ওপর আঘাত নয়, এটি সমাজের নিরাপত্তা ও আইনের শাসনের ওপরও আঘাত।
তিনি বলেন, বুলবুলের পরিবার বর্তমানে কঠিন অনিশ্চয়তা ও আর্থিক সংকটে পড়েছে। বিশেষ করে তাঁর এক কন্যাশিশু ও এক পুত্রসন্তানের শিক্ষা, চিকিৎসা ও ভবিষ্যৎ নিয়ে পরিবারটি উদ্বিগ্ন। তাই রাষ্ট্রের পক্ষ থেকে তাদের দীর্ঘমেয়াদি সহায়তা নিশ্চিত করা প্রয়োজন। স্মারকলিপিতে বুলবুল হত্যায় জড়িত সবাইকে দ্রুত গ্রেপ্তার, নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা ও নেপথ্যের জড়িতদের শনাক্ত, প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িতদের আইনের আওতায় আনা এবং দ্রুত বিচার নিশ্চিত করার দাবি জানানো হয়। এছাড়া আদালতে অপরাধ প্রমাণিত হলে হত্যাকারীদের দৃষ্টান্তমূলক সর্বোচ্চ শাস্তি, দ্রুত তদন্ত শেষ করা, নিহতের পরিবারকে সরকারি ও প্রশাসনিকভাবে আর্থিক সহায়তা প্রদান এবং তাঁর দুই সন্তানের শিক্ষা, চিকিৎসা ও ভবিষ্যৎ নিরাপত্তার জন্য বিশেষ ও দীর্ঘমেয়াদি সহায়তার ব্যবস্থা করার দাবি জানানো হয়েছে।








































আপনার মতামত লিখুন :