News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা সোমবার, ২৪ আগস্ট, ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩

বন্দরে ২ ডাকাত গ্রেপ্তার


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | বন্দর প্রতিনিধি প্রকাশিত: আগস্ট ২৩, ২০২৬, ০৯:৩৩ পিএম বন্দরে ২ ডাকাত গ্রেপ্তার

বন্দরে পৃথক অভিযান চালিয়ে  ডাকাতি মামলার ২ পলাতক আসামীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলো ড়াকাতরা হলো সোনারগাঁ থানার সুখের টেক এলাকার মৃত মানিক  চাঁন মিয়ার ছেলে ডাকাত মোঃ তাজুল ইসলাম (৩১) ও ফতুল্লা থানার ভূইঘর আলী গ্যারেজ এলাকার আঃ রব হাওলাদারের ছেলে ডাকাত হৃদয় (২৯)।

গ্রেপ্তারকৃতদের রোববার (২৩ আগস্ট) দুপুরে বন্দর থানার দায়েরকৃত ডাকাতি মামলায় এদেরকে আদালতে প্রেরণ করা হয়।

রোববার (২৩ আগস্ট) দিবাগত রাতের বিভিন্ন সময়ে সোনারগাঁ থানার সুখের টেক ও ফতুল্লা থানার ভূইঘর এলাকায় পৃথক অভিযান চালিয়ে উল্লেখিত ডাকাত দলের ২ সদস্যকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ।