News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩

দুই এমপি ও প্রশাসকের সঙ্গে রিয়াদ চৌধুরীর সাক্ষাৎ


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: সেপ্টেম্বর ৩০, ২০২৬, ০৭:৫১ পিএম দুই এমপি ও প্রশাসকের সঙ্গে রিয়াদ চৌধুরীর সাক্ষাৎ

নারায়ণগঞ্জ -২ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম আজাদ এবং নারায়নগঞ্জ চেম্বার অব কমার্সের পরিচালক ও নারায়ণগঞ্জ- ১ আসনের  সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান ভূইয়া দিপু এবং নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির আহবায়ক অধ্যাপক মামুন মাহমুদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন সদ্য ঘোষিত সদর উপজেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটির সদস্য সচিব রিয়াদ মোহাম্মদ চৌধুরী।

এ সময় তাদেরকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। রিয়াদের সঙ্গে ছিলেন এডহক কমিটির সদস্য ও ক্রীড়াবিদ মো. সোহেল।

সৌজন্য সাক্ষাৎকালে জেলা নবগঠিত সদর উপজেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটির সদস্য সচিব ও সদস্যকে শুভেচ্ছা জানান। 

সদর উপজেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটির দ্ধায়িত্বরতদেরকে উদ্দেশ্য করে তাঁরা বলেন, তরুণরা ক্রীড়া সংগঠনের সঙ্গে সম্পৃক্ত হয়ে দায়িত্বশীল ভূমিকা পালন করলে ক্রীড়াঙ্গনের কার্যক্রম আরও দ্রুত এগিয়ে নেওয়া সম্ভব। তৃণমূল পর্যায় থেকেই খেলোয়াড়দের যথাযথ সুযোগ-সুবিধা নিশ্চিত করতে হবে। প্রতিভাবান খেলোয়াড়দের প্রশিক্ষণ ও প্রয়োজনীয় সহায়তার মাধ্যমে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে দক্ষ খেলোয়াড় হিসেবে গড়ে তোলার উদ্যোগ নিতে হবে।

নেতারা বলেন, বর্তমান সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান সারাদেশে বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা ও টুর্নামেন্ট আয়োজনের মাধ্যমে তৃণমূল পর্যায় থেকে প্রতিভা অন্বেষণ ও বিকাশের উদ্যোগ নিয়েছে। এর ধারাবাহিকতায় সদর উপজেলা ক্রীড়া সংস্থাকেও নিয়মিত বিভিন্ন খেলাধুলার আয়োজন করতে হবে।

সদর উপজেলা ক্রীড়া সংস্থার কার্যক্রমে  সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন তারা।সদর উপজেলা  এডহক কমিটিকে  বেশি বেশি খেলাধুলার আয়োজন করার তাগিদ দেন । 

সাক্ষাৎকালে সদর উপজেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটির সদস্যরা সংগঠনের ভবিষ্যৎ কার্যক্রম, তৃণমূল পর্যায়ে খেলাধুলার প্রসার এবং তরুণদের ক্রীড়ামুখী করার বিভিন্ন পরিকল্পনা নিয়ে আলোচনা করেন।