News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩

শিগগিরই কাঁচপুর বাস টার্মিনাল চালু হবে


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি প্রকাশিত: সেপ্টেম্বর ৩০, ২০২৬, ০৭:১২ পিএম শিগগিরই কাঁচপুর বাস টার্মিনাল চালু হবে

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম বলেন, যত দ্রুত সম্ভব টার্মিনালের কাজ শেষ হবে। এবং খুব শিগগিরই কিছু কিছু রোডের বাসগুলো এখানে ঢুকানোর চেষ্টা করা হবে। সায়েদাবাদ থেকে যেসব বাস ট্রানজিট অবস্থায় এখানে থাকবে সেসব বাসের আসা যাওয়ার জন্য ব্যবস্থাও আমরা দ্রুত সময়ে করবো। ইতোপূর্বেও আপনাদেরকে বলেছিলাম যে উনি এই ব্যাপারে আমাদের কাছ থেকে খোঁজখবর নেন। আর এজন্যই আজ আমি এটি পরিদর্শনে এসেছি।

বুধবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে সোনারগাঁয়ের কাঁচপুর বাস টার্মিনাল পরিদর্শনে এসে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, গুলিস্থানের যে টার্মিনালে বাস উঠানামা করে সেটা বুড়িগঙ্গার ওই পাড়ে নিয়ে যাওয়া হবে। সেটার জন্য এরইমধ্যে জমি অধিগ্রহণ করা হয়েছে। আর সায়েদাবাদ থেকে যেসব বাস চট্টগ্রামে যায় অর্থাৎ প্রায় ১৬টি জেলার বাস কাঁচপুরের এই টার্মিনালে রাখা হবে। এছাড়া সায়েদাবাদ টার্মিনাল এখানে নিয়ে আসলে শহরের যানজট অনেকটাই নিরসন হবে। আশা করছি, দ্রুত এই টার্মিনালের কাজ শেষ হবে। আমরা আপাতত অস্থায়ী শেড করে এখানে টার্মিনাল স্থানান্তর করবো। সবমিলিয়ে ১৬টা জেলার বাস এখান থেকে আসা যাওয়া করবে।  সব মিলিয়ে ৫০ কোটির টাকার মতোন বাজেট ধরা হয়েছে।

এসময় নারায়ণগঞ্জ-৩ আসনের এমপি আজহারুল ইসলাম মান্নান, স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ ও সিটি করপোরেশনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।