News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩

ফতুল্লায় বস্তার ভেতরে হাত পা বাঁধা কিশোরীর মরদেহ


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: অক্টোবর ১১, ২০২৬, ০৬:১৯ পিএম ফতুল্লায় বস্তার ভেতরে হাত পা বাঁধা কিশোরীর মরদেহ

ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের পাশে ফতুল্লার ভুইগড়ে পরিত্যক্ত জায়গায় বস্তাবন্দি হাত-পা বাঁধা অজ্ঞাত পরিচয়ে কিশোরীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

নিহতের বয়স বয়স ২০ থেকে ২২ বছর। তার পড়নে ছিলো সালোয়ার-কামিজ।

১১ অক্টোবর রোববার বেলা ১১টায় উত্তর ভূইঁগড় এলাকা থেকে বস্তাবন্দি অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়। 

জানা যায়, লিংক রোডের পাশে বস্তাবন্দি অবস্থায় মরদেহ দেখে পথচারীরা পুলিশকে খরব দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে মর্গে পাঠায়।

পুলিশের প্রাথমিক ধারণা অন্য কোথাও তরুণকে শ্বাসরোধ করে হত্যার পর মরদেহ বস্তায় ভরে রাতের কোন এক সময়ে ওই ঝোপে রেখে পালিয়ে যায় দূবৃত্তরা। তবে ময়না তদন্তের আগে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত করে বলা যাচ্ছেনা বলে জানিয়েছে পুলিশ। 

ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ মাহাবুব আলম জানান, নিহতের শরীরের বিভিন্নস্থানে আঘাতে চিহ্ন রয়েছে। নামও পরিচয় জানার চেষ্টা চলছে। ধারণা করা হচ্ছে দুর্বৃত্তরা হত্যার পর মরদেহ গুমের উদ্দেশ্যে বস্তাবন্দি করে মরদেহ এখানে ফেলে যায়। হত্যার সাথে জড়িতদের সনাক্ত ও গ্রেফতারের জন্য পুলিশের  অভিযান চলছে। তদন্তের পর বিস্তারিত বলা যাবে।