News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩

পিতার সুস্থতা কামনায় দোয়া চেয়েছেন যুবদলের জুয়েল


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি প্রকাশিত: নভেম্বর ১২, ২০২৬, ০৫:৫৮ পিএম পিতার সুস্থতা কামনায় দোয়া চেয়েছেন যুবদলের জুয়েল

আদমজী জুট মিলের শ্রমিক দলের সাবেক সহ-সভাপতি ও বর্তমান নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য জুয়েল রানার পিতা প্রবীন নেতা আবু সাঈদ গুরুতর অসুস্থ হয়ে ঢাকা মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। তার সুস্থতা কামনায় সর্বস্তরের জনগণের কাছে দোয়া চেয়েছেন পুত্র জুয়েল রানা।

অসুস্থ পিতার জন্যে জনগণের কাছে দোয়া চেয়ে জুয়েল রানা বলেন, আমার বাবা সবশেষ ৩০ অক্টোবর মাইন্ড স্ট্রোক করলে তাকে আমরা তাৎক্ষণিক ধানমন্ডি পপুলারে হাসপাতালে নিয়ে যাই। সেখানে চিকিৎসা সেবা গ্রহনকালে অবস্থার অবনতি ঘটলে গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেল হাসপাতালে নিয়ে ভর্তি করানো হয়। বর্তমানে তিনি ঢাকা মেডিকেল হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন রয়েছে। আমি নারায়ণগঞ্জসহ গোটা দেশের মানুষের কাছে তার জন্য দোয়া কামনা করছি।