News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩

সিদ্ধিরগঞ্জে গাড়ির ধাক্কায় গার্মেন্ট শ্রমিক নিহত


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: নভেম্বর ১২, ২০২৬, ০৬:১৬ পিএম সিদ্ধিরগঞ্জে গাড়ির ধাক্কায় গার্মেন্ট শ্রমিক নিহত

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে কর্মস্থলে যাওয়ার পথে দ্রুতগামী গাড়ির ধাক্কায় আবুল হোসেন নামের এক পোশাকশ্রমিক নিহত হয়েছেন।

বৃহস্পতিবার সকাল ৮টায় আদমজী ইপিজেড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেলে সকাল সাড়ে ৯টার দিকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আবুল হোসেন চাঁদপুর সদর উপজেলার রঙ্গের গাঁও এলাকার আবুল বাকের গাজীর ছেলে। তিনি সিদ্ধিরগঞ্জে একটি ভাড়া বাসায় থাকতেন।

আবুল হোসেনকে হাসপাতালে নিয়ে আসা সহকর্মী জুবায়ের হোসেন জানান, ২৭ বছর বয়সি আবুল হোসেন সিদ্ধিরগঞ্জের আদমজী ইপিজেডের সোয়াদ গার্মেন্টে জুনিয়র ড্রাই প্রসেস অপারেটর হিসেবে কাজ করতেন।

জুবায়ের বলেন, সকালে অটোরিকশায় করে কারখানায় যাওয়ার পথে দ্রুতগামী একটি গাড়ি আবুলকে ধাক্কা দেয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে একটি হাসপাতালে নিয়ে যান। পরে কারখানা থেকে খবর পেয়ে তিনি সেখানে যান। অবস্থার অবনতি হলে আবুলকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক হাবিবুর রহমান জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।