নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু বলেছেন, নারায়ণগঞ্জ মহানগর বিএনপিতে কোন বেয়াদবকে ঠাঁই দেয়া হবে না। সে যত বড় গুন্ডা পান্ডা যত বড় বলিষ্ঠ নেতা হোক না কেনো তাকে প্রশ্রয় দেয়া হবে না। অতএব যারা কথা বলবেন, পক্ষ পাক্ষিকত্ব করবেন না। জেনে শুনে কথা বলবেন, অতীতে অনেক কথা পাড় হয়েছে। যখন আপনাদের ভূমিকা ছিলো না, এখন কেনো আপনাদের ভূমিকায় নিতে চান। যারা বেয়াদবি করেছে, তাদের সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে হবে।
রোববার ১১ অক্টোবর হোসিয়ারি সমিতিতে শারদীয় দূর্গাপূজা উদযাপনে নিরাপত্তা, ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব দিবস উদযাপন ও ঢাকা বিশ্ববিদ্যালয় সিনেট নির্বাচনে জাতীয়তাবাদী ঐক্য প্যানেলকে বিজয়ী করার লক্ষ্যে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির মতবিনিময় সভায় তিনি একথা বলেন।
নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহবায়ক ও নাসিকের প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন যুগ্ম আহবায়ক আনোয়ার হোসেন আনু, মনির হোসেন খান, সরকার হুমায়ূন কবির, মাসুদ রানা সহ উপজেলা থানা ওয়ার্ডের ও হিন্দু সম্প্রদায়ের নেতারা।


































আপনার মতামত লিখুন :