News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩

ঐক্য বিরোধীদের বিরুদ্ধে ব্যবস্থা : সাখাওয়াত


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: অক্টোবর ১১, ২০২৬, ০৮:৫৮ পিএম ঐক্য বিরোধীদের বিরুদ্ধে ব্যবস্থা : সাখাওয়াত

নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহবায়ক ও নাসিকের প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান বলেছেন, আমাদের দল বিএনপি বর্তমানে রাষ্ট্র ক্ষমতায় আমাদের ধৈর্য্য ধরতে হবে, ধৈয্য থাকতে হবে। তাই আমাদের সকলকে ধৈর্য্যশীল হতে হবে। আমরা কোন অপকর্মে সাথে জড়াবো না, আমরা কোন চাঁদাবাজ সন্ত্রাসে জড়াবো না। আমাদের দলের মধ্যে ঐক্য ধরে রাখতে হবে, আমাদের ঐক্য বজায় রাখতে হবে। যারা ঐক্য বজায় রাখবে না তাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নিবো। আমরা ইতোপূর্বে ব্যবস্থা নিয়েছি আবারো নিবো, ইনশাআল্লাহ।

রোববার ১১ অক্টোবর মিশনপাড়া হোসিয়ারি সমিতিতে শারদীয় দূর্গাপূজা উদযাপনে নিরাপত্তা, ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব দিবস উদযাপন ও ঢাকা বিশ্ববিদ্যালয় সিনেট নির্বাচনে জাতীয়তাবাদী ঐক্য প্যানেলকে বিজয়ী করার লক্ষ্যে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির মতবিনিময় সভায় তিনি একথা বলেন।

নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপুর সঞ্চালয়নায় উপস্থিত ছিলেন যুগ্ম আহবায়ক আনোয়ার হোসেন আনু, মনির হোসেন খান, সরকার হুমায়ূন কবির, মাসুদ রানা সহ উপজেলা থানা ওয়ার্ডের ও হিন্দু সম্প্রদায়ের নেতারা।

সাখাওয়াত হোসেন খান আরও বলেন, পূজা মন্ডপ আমরা শুধু বিএনপিই দায়িত্ব নিবো না। আমাদের শক্তিশালী অঙ্গসংগঠন রয়েছে। যুবদল ও  ছাত্রদল ৭টি করে, শ্রমিক দল ও স্বেচ্ছাসেবক দল ৫টি করে পূজা মন্ডপের দায়িত্ব নিবে। কৃষকদল ৩টি সহ বিএনপি বাকি ৪০টা নিবে।