নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক আনোয়ার প্রধানকে ইঙ্গিত করে দলের বিরুদ্ধে অবস্থানে বিরুদ্ধে থাকার বার্তা দিয়েছেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক ও জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট সরকার হুমায়ূন কবির।
রোববার ১১ অক্টোবর মিশনপাড়া হোসিয়ারি সমিতিতে শারদীয় দূর্গাপূজা উদযাপনে নিরাপত্তা, ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব দিবস উদযাপন ও ঢাকা বিশ্ববিদ্যালয় সিনেট নির্বাচনে জাতীয়তাবাদী ঐক্য প্যানেলকে বিজয়ী করার লক্ষ্যে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির মতবিনিময় সভায় তিনি এবার্তা দেন।
সভায় সরকার হুমায়ূন কবির বলেছেন, সাখাওয়াত হোসেন ও টিপু নেতৃত্বে মহানগর বিএনপি পরিচালিত হচ্ছে। তারা আমাদের বর্তমানে নেতা যখন পর্যন্ত তারা দায়িত্বে আছে। আগামীতে আমরাও আসবো, তখন আমাদের নেতৃত্বে পরিচালিত হবে স্বাভাবিক। যারা এই নিদের্শ ভেঙ্গে নিজেকে ব্যক্তিগত নিদের্শে চলবে তার বিরুদ্ধে আমরা সবাই আছি, আমরা তার বিরুদ্ধে থাকবো। ব্যক্তি চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়।
নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহবায়ক ও নাসিকের প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু, যুগ্ম আহবায়ক আনোয়ার হোসেন আনু, মনির হোসেন খান, সরকার হুমায়ূন কবির, মাসুদ রানা সহ উপজেলা থানা ওয়ার্ডের ও হিন্দু সম্প্রদায়ের নেতারা।


































আপনার মতামত লিখুন :