News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা বুধবার, ১০ জুন, ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩

রবীন্দ্রনাথ ও কাজী নজরুলের জন্মদিন, চুনকা পাঠাগারে আয়োজন


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | প্রেস বিজ্ঞপ্তি প্রকাশিত: জুন ১০, ২০২৬, ০৮:৪১ পিএম রবীন্দ্রনাথ ও কাজী নজরুলের জন্মদিন, চুনকা পাঠাগারে আয়োজন

রবীন্দ্রনাথ ঠাকুর ও কাজী নজরুল ইসলামের জন্মদিন উপলক্ষ্যে ১২ জুন  শুক্রবার বিকেল সাড়ে পাঁচটায় আলী আহাম্মদ চুনকা নগর মিলনায়তনে রবীন্দ্র-নজরুল জয়ন্তী অনুষ্ঠিত হবে।

জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ, নারায়ণগঞ্জ জেলা শাখার আয়োজনে অনুষ্ঠানে থাকবে আলোচনা, সংগীত, আবৃত্তি ও নৃত্যানুষ্ঠান।

আলোচনা করবেন নাট্যজন মামুনুর রশীদ ও সংস্কৃতিজন রফিউর রাব্বি। অনুষ্ঠানে আমন্ত্রিত সংগঠন হিসেবে সংগীত ও আবৃত্তি পরিবেশন করবে সাংস্কৃতিক সংগঠন উন্মেষ, চন্দ্রবিন্দু ও যোদ্ধা। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন সংগঠনের সভাপতি অংকন রানা।