News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা বুধবার, ১০ জুন, ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩

গ্রাহক সেজে ব্যাংকে মোবাইল চুরি


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: জুন ১০, ২০২৬, ০৮:৪৪ পিএম গ্রাহক সেজে ব্যাংকে মোবাইল চুরি

নারায়ণগঞ্জ শহরের একটি বেসরকারী ব্যাংকে গ্রাহক সেজে একজন কর্মকর্তার টেবিল থেকে মোবাইল চুরির ঘটনা ঘটেছে। ওই ঘটনায় ওই কর্মকর্তা বাদী হয়েছে নারায়ণগঞ্জ সদর মডেল থানায় জিডি করেছেন।

এ ঘটনায় ব্যাংকে থাকা সিসি টিভির ফুটেজে দেখা গেছে, এক গ্রাহক সেজে চোর কর্মকর্তার টেবিলে এসে বসে। পরে সেখানে কৌশলে আরেক ফোন কথা বলার ছলে কর্মকর্তার টেবিলে থাকা স্যামসাং এ৭০ মোবাইলটি চুরি করে সটকে পড়ে। চুরির সময়ে কর্মকর্তা টেবিলে ছিলেন না।