News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা রবিবার, ১০ মে, ২০২৬, ২৭ বৈশাখ ১৪৩৩

কাব্যছন্দ সাহিত্য ইন্সপায়ার অ্যাওয়ার্ড পেলেন ডালিম 


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | প্রেস বিজ্ঞপ্তি প্রকাশিত: মে ১০, ২০২৬, ০৮:১০ পিএম কাব্যছন্দ সাহিত্য ইন্সপায়ার অ্যাওয়ার্ড পেলেন ডালিম 

সামাজিক, মানবিক ও সাহিত্য সংগঠন কাব্য ছন্দ সাহিত্য ও সংস্কৃতি চর্চা পাঠাগার নারায়ণগঞ্জ ও এর  মুখপত্র সাহিত্য সাময়িকী কাব্য ছন্দ এর অভিষেক, ৩য় বর্ষ পূতি, কাব্য ছন্দ সাহিত্য ইন্সপায়ার অ্যাওয়ার্ড-২০২৫  কবি, সাংবাদিক, সংগঠক ও দৈনিক ডান্ডিবার্তা বিভাগীয় সম্পাদক জাহাঙ্গীর ডালিমকে প্রধান অতিথি  বাংলা একাডেমির সাবেক মহাপরিচালক জাতিসওার কবি মুহম্মদ নুরুল হুদার কাছ থেকে ক্রেস্ট তুলে দেন।

৯ মে শনিবার বিকেলে নারায়ণগঞ্জ জেলা শিল্প কলা একাডেমির সেমিনার কক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

উক্ত অনুষ্ঠানে কাব্যছন্দ সাহিত্য ও সংস্কৃতি চর্চা পাঠাগার নারায়ণগঞ্জ এর প্রতিষ্ঠাতা সভাপতি শফিকুল ইসলাম আরজুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলা একাডেমির জাতিসত্তার কবি মুহম্মদ নূরুল হুদা।

অনুষ্ঠানের উদ্বোধন করেন কবি ও নাট্যকার, বাংলা একাডেমি'র জীবন  সদস্য মু: জালাল উদ্দিন নলুয়া।

প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন কবি, গীতিকার ও ঔপন্যাসিক প্রফেসর মো: আমির হোসেন, আলোচক হিসেবে উপস্থিত ছিলেন কবি, শিক্ষক ও প্রবীন সাংবাদিক রণজিৎ মোদক, সাহিত্য সাময়িকী কাব্য কথা এর সম্পাদক ও প্রকাশক পুঁথি সম্রাট জালাল খান ইউসুফী, জেনারেশন পিপিএ এর পাবলিকেশন ও সাহিত্যিক ও সংগঠক মো: মাজহারুল ইসলাম কিসলু।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা সরকারি গণগ্রন্থাগার এর লাইব্রেরিয়ান এস এম জহিরুল ইসলাম, ক্যামব্রিজ ইন্টারন্যাশনাল স্কুল এর প্রতিষ্ঠাতা ও সভাপতি মোতালেব ও কবি ও আলোচক করীম রেজা। 

স্বরচিত কবিতা পাঠ, আবৃত্তি ও  আলোচনা শেষে সামাজিক, মানবিক সেবামূলক কাজে  সাহিত্য, কর্মদক্ষতায়, সাংগঠনিক দক্ষতায় ও নারী উদ্দ্যোক্তা দের কাজের প্রতি উৎসাহিত করতে মোট ২০ জনকে  কাব্যছন্দ ইন্সপায়ার অ্যাওয়ার্ড-২০২৫ প্রদান এবং স্বরচিত কবিতা পাঠ ও আবৃত্তি প্রতিযোগীতায় বিজয়ী ৬ জনের  মাঝে পুরস্কার তুলে দেয়া হয়।  পরিশেষে কাব্যছন্দ এর কার্যকরী কমিটি ১৭ সদস্যদের নাম ঘোষণা করা হয়। নব নির্বাচিত কমিটির সভাপতি হলেন মো. শফিকুল ইসলাম আরজু ও সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ। কমিটি ঘোষণার পর  ৩ বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। অনুষ্ঠানের সঞ্চালনা করেন কবি কাজী আনিসুল হক।